ads

বৃহস্পতিবার , ১১ আগস্ট ২০২২ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নয়াপল্টনে বিএনপির সমাবেশ

খবর টি পড়েছেন : ২৯৭
নয়াপল্টনে বিএনপির সমাবেশ
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম ও আব্দুর রহিমের হত্যার প্রতিবাদে সমাবেশ করছে বিএনপি। বৃহস্পতিবার দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির যৌথ উদ্যোগে এ সমাবেশ শুরু হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Shamol Bangla Ads

সমাবেশের জন্য দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। দুপুর ১২টা থেকে সমাবেশকে কেন্দ্র করে ব্যানার ও ফেস্টুন নিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে জড়ো হতে শুরু করে। এ সময় নেতাকর্মীরা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেয়। এদিকে এই সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সদস্যসচিব রফিকুল আলম মজনু ও আমিনুল হক। সমাবেশে ঢাকা মহানগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা উপস্থিত আছেন।

Shamol Bangla Ads

এর আগে সকাল ৯টা থেকেই নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে শুরু করেন। দুপুর সাড়ে ১২টার মধ্যে দলীয় কার্যালয়ের সামনে ও আশেপাশে এলাকায় নেতাকর্মী ভিড় বাড়তে থাকে। সমাবেশে আসা নেতাকর্মীদের উজ্জীবিত রাখতে জাসাসের আয়োজনে গান, দলীয় সঙ্গীত, কবিতা আবৃত্তির আয়োজন করা হয়।

বড় সমাবেশ আয়োজনের অংশ হিসেবে কাকরাইল মোড়, বিজয়নগর পানি ট্যাংকি, ফকিরেরপুল পানির ট্যাংকি এলাকায় মাইক লাগানো হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কে হচ্ছেন নতুন ডেপুটি স্পিকার পরবর্তী সংবাদ ঢাবির প্রথম বর্ষ স্নাতকের ক্লাস শুরু ৭ সেপ্টেম্বর

সর্বশেষ - ঢাকা বিভাগ

Shamol Bangla Ads