ads

রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থী তেঁতুলিয়া থেকে কুমিল­ায়

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৩ ৪:৫৭ অপরাহ্ণ

1চট্টগ্রাম উত্তর ব্যুরো : সবার জন্যে শিক্ষা ও শান্তি নিশ্চিত করতে গত ১ ডিসেম্বর ঢাকার বিভিন্ন ইউনিভার্সিটির সাত শিক্ষার্থী তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত পায়ে হেঁটে দেশ ভ্রমণ শুরু করে ২২ ডিসেম্বর রোববার সকালে কুমিল­ায় এসে পৌছে। শিক্ষার্থীরা ওই দিন দুপুর দেড়টার দিকে রেলপথ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব এর নিজস্ব বাস ভবনে আসেন। ওই শিক্ষার্থীরা তাঁর সাথে দীর্ঘক্ষণ আলোচারিতা করেন দুই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত মন্ত্রী মুজিব। এতে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ওমর ফারুক, যুবলীগ নেতা চিত্তরঞ্জন ভৌমিক, রোটা: জাকির হোসেন সহ শত শত নেতা-কর্মী।
ষ্টুডেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর অধীনে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সাত শিক্ষার্থীরা হলেন- মো: জিয়াউর রহমান, মোঃ ইসলাম উদ্দিন, আব্দুল হালিম, আনোয়ার হোসেন, রুহুল আমীন, আওলাদ হোসেন ও রাজীব ঢালী। জানা যায়- “বিজয় পদযাত্রা-২০১৩” সফল করতেই তারা এই উদ্যোগ গ্রহণ করেন।
রেলপথ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মোঃ মুজিবুল হক মুজিব বিজয় পদযাত্রা-২০১৩ এর শিক্ষার্থীর উদ্দেশ্য করে বলেন, পথিমধ্যে তোমাদের কোন রকম সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমার ব্যক্তিগত মোবাইলে ফোন করিও। আমি তোমাদেরকে সব ধরনের সহযোগিতা করবো।
এই টীম এ প্রতিনিধিকে জানান- আমরা সাত শিক্ষার্থী পায়ে হেঁটে গত ১ ডিসেম্বর তেঁতুলিয়া থেকে টেকনাফের উদ্দেশ্যে রওনা হয়েছি। এতে দু’জন শারীরিক অসুস্থ্য হয়ে বাড়ী ফিরে যায়। তাঁরা পায়ে হেঁটে আগামী ৩১ ডিসেম্বর এর মধ্যে টেকনাফ পৌঁছতে পারবো বলে আশাবাদ ব্যক্ত করেন ওই শিক্ষার্থীরা।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!