ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজধানীতে একই বাড়িতে ৬ জনকে জবাই করে হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২১, ২০১৩ ৯:৩২ অপরাহ্ণ

Hottaস্টাফ রিপোর্টার : রাজধানীর গোপীবাগে একই বাড়িতে ৬ জনকে জবাই করে হত্যা করা হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার সন্ধ্যার পর ই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে। নিহতরা হচ্ছেন লুৎফর রহমান, মনির হোসেন, সারোয়ার হোসেন, মঞ্জু, শাহিন ও রাসেল। নিহত ৬ জনের মধ্যে লুৎফর রহমান নিজেকে পীর বলে পরিচয় দিতেন। তবে এ রিপোর্ট লেখা হত্যার কোন কারণ জানা যায়নি। তবে স্থানীয়রা প্রাথমিকভাবে এটাকে ডাকাতির ঘটনা মনে করছেন।
ওয়ারি জোনের এস আই ওকিল রঞ্জন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপীবাগের রামকৃষ্ণ মিশন রোডের ৬৪/৬ নম্বরে ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় ওই ঘটনা ঘটেছে। কিছুদিন আগে তারা বাসাটিতে উঠেছিলেন। স্থানীয় সূত্র জানায়, শনিবার  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কে বা কারা টিকাটুলির গোপীবাগের বিসমিল্লাহ মসজিদের সামনের গলির অভয়দাস লেনের একটি বাড়িতে ওই হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় সূত্র জানায়, ৪ তলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটেছে। বাড়ির মালিক বিদেশে থাকেন। দুই তলার ফ্ল্যাটে ভাড়াটিয়ারা বসবাস করেন। ঘটনাস্থলের পাশের বাড়ির এক মহিলার কাছ থেকে জানা যায়, তিনি সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে ওই বাড়ির দ্বিতীয় তলায় চিৎকার শুনতে পান। ওই ফ্ল্যাটটিতে একজন বৃদ্ধা ছিলেন। তিনি মনে করেছিলেন, ওই বৃদ্ধা অসুস্থ হয়ে যাওয়ার কারনে চিৎকার করা হচ্ছে। কিন্তু কিছুক্ষন পরই জানতে পারেন, সেখানে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনা জানাজানি হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার লোকজন সেখানে যান। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!