ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি : ডুমুরিয়ার পল্লীতে পারিবারিক কলহের জের ধরে বিজন সরকার (৬০) নামে এক বৃদ্ধ ঘের ব্যবসায়ী গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। ২০ ডিসেম্বর শুক্রবার রাতে ওই ঘটনা ঘটে।
জানা যায় ,উপজেলার শোভনা ইউনিয়নের বারুইকাঠি গ্রামের বিজন সরকার সাথে স্ত্রী কল্পনা রানীর (৪০) দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ওই বিরোধের যাতনায় সে শুক্রবার রাতে বাড়ির পিছনে শিরিশ গাছের সাথে গলায় রশি পেঁচিয়ে আতœহত্যা করে। শনিবার সকালে প্রতিবেশীরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
ইউপি সদস্য নিখিল মন্ডল জানান, নিহত বিজন সরকারের বাড়ি বাগেরহাট জেলার রামপাল থানা এলাকায়। সে প্রায় ২০ বছর পূর্বে উপজেলার বারুইকাঠি গ্রামের ভগবান মন্ডলের মেয়ে কল্পনা রানীর সাথে প্রেমজ সম্পর্ক গড়ে ওঠায় দ্বিতীয় বিবাহ করে। তাদের সংসারে সংগ্রাম সরকার (১৬) নামে একটি পুত্র সন্তানও জন্ম নেয়। এরপর প্রায় ৩ বছর ধরে তাদের সংসারে ঝগড়া-বিবাদ শুরু হয়। একপর্যায়ে তারা দু’জনেই আলাদাভাবে বসবাস করতে থাকে। ওইসব কারনে তিনি আত্মহত্যা করেছেন।
ডুমুরিয়া থানার এস আই আজহারুল ইসলাম জানান, লাশের সুরতহাল রির্পোট শেষে কেউ কোন অভিযোগ না করায় স্থানীয়দের অনুরোধে লাশটি দাফনের জন্য স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এ ব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।




