ads

শনিবার , ২১ ডিসেম্বর ২০১৩ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পোরশায় বিজিবি’র লাইনম্যান আটক

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২১, ২০১৩ ৪:০০ অপরাহ্ণ

Atokপোরশা(নওগাঁ)প্রতিনিধি: পোরশার দুয়ারপাল সীমান্তে বিজিবি’র এক লাইনম্যানকে আটক করে থানায় সোপর্দ করেছে হাঁপানিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।
থানা সূত্রে জানাগেছে, শুক্রবার ভোর সাড়ে ৬টায় হাঁপানিয়া ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার নিতপুর দুয়ারপাল গ্রামের পশ্চিম পাশ থেকে একই গ্রামের ইদ্রিসের ছেলে বিজিবি’র লাইনম্যান বনি ইসরাইল আকালু (৫০)কে আটক করে। সে ভারতীয় ৮টি গরুসহ ওই এলাকা দিয়ে যাচ্ছিল।
এসময় আকালুর লোকজন গরুগুলি নিয়ে পালিয়ে যায়। পরে তাকে পোরশা থানায় সোপর্দ করা হয়েছে।
এব্যাপারে সরকারী কর্তব্য কাজে বাধাদান ও চোরাচালান বিশেষ আইনে পোরশা  থানায় আকালু সহ আরও ৮জনকে আসামী করে মামলা হয়েছে। আকালুকে শনিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!