ads

শুক্রবার , ২০ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আওয়ামীলীগের গড় অংকের রাজনীতি-বিপর্যয়ে অর্থনীতি : এস. গুলবাগী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২০, ২০১৩ ৭:১৩ অপরাহ্ণ

Golbgeএক গড় অংক বিশারদ নদী পাড়ে এসে নৌকা না পেয়ে হেটেই নদী পার হওয়ার সিদ্ধাšত বেছে নেয়। ভেবে চিন্তে তার গড় অংকের নীতি অনুসরন করে লোক মুখে নদীর বিভিন্ন জায়গার পানির গভীরতার হিসাব নিয়ে দেখেন, চার জায়গায় হাটু পানি,দুই জায়গায় এক থাই এবং মাত্র এক জায়গায় গলা পানি। অংক বিশারদ বাবু পাঁচ জায়গার গড় করে দেখেন পানির সর্বোচ্চ গড় উচ্চতায় পানির গভীরতা হাটুর কিছুটা উপরে। গড় বিশারদ বাবু পড়নের কাপড় গুছিয়ে, জুতা জোড়া হাতে নিয়ে নদী পাড় হওয়ার লক্ষ্যে নদীতে নেমে পড়েন।   অংক বাবু নদীকে অতিক্রম করার জন্য সামনের দিকে যতই অগ্রসর  হতে থাকেন ,নদীর পানি ততই তার উপরের দিকে উঠতে থাকে। এক পর্যায়ে গলা পানিতে পৌছিলে তার পড়নের সমস্ত কাপড় ভিজে বেদা-বেদা হয়ে যায়। পাঠককুলের জন্য উদাহরণটি এজন্যই পেশ করলাম যে,বর্তমান ক্ষমতাসীন আওয়ামীলীগ সরকার ইতিপুর্বে বঙ্গবন্ধু শেখ মুজিব হত্যা মামলার ৫ আসামী-বজলুল হুদা, মুহিউদ্দীন আহম্মদ, সৈয়দ ফারূক রহমান, সুলতান শাহরিয়ার রশীদ খান, ও এ কে এম মহিউদ্দীন (ল্যান্সার) এর ফাঁসির রায় কার্যকর করেন।  আর সেই বিগত কার্যক্রমের ধারাবাহিকতার অনুসরন করেই বর্তমানে বিতর্কীত ট্রাইবুনালের মাধ্যমে যে ধারাবাহিক ফাঁসির মিশন নিয়ে অগ্রসর হচ্ছে তারই বহিঃপ্রকাশ। এখানে বিশেষ ভাবে লক্ষণীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যাকারীরা ছিল প্রচলিত আইনের দৃষ্টিতে  খুনী এবং নিতান্তই অসাংগঠনিক ব্যক্তিত্ব অর্থাৎ তারা কেহই কোন পার্টি বা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিলনা। আর তাই তাদের মৃত্যু দন্ড দিতে সরকারকে কোন বেগ পেতে হয়নি কোন ভাবেই । এখানে বিশেষ ভাবে লক্ষণীয় বিষয় হল তাদের বিচারিক কার্যক্রমও ছিল বিতর্কহীন প্রচলিত আইন -আদালতের মাধ্যমে । সম্প্রতি দেশের ধর্মপ্রান সাধারন মানুষের মতামতকে উপেক্ষা করে তাদের কথিত রাজনৈতিক হত্যাকান্ডের যাতাকলে জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার ফাাঁসির রায় কার্যকর করায় সরকারকে একটা বড় ধরনের ধকল সইতে  হচ্ছে রীতিমত ভাবেই।  যে ধকলে আজ সাধারন নিরস্ত্র-নিরীহ মানুষের প্রান নাশসহ দেশের চলমান রাজনৈতির ভয়াবহ সংকটে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের অগ্রসরমান অর্থনীতি। এতে একদিকে যেমন বিনষ্ট হচ্ছে কৃষকের ঘাম ঝড়ানো উৎপাদিত পন্য ও আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে তারা, অন্যদিকে দৈনন্দিন খাদ্য তালিকার ডালা শুন্য হওয়ায় মহাসংকটে দিন কাটাচ্ছে রাজধানীসহ  দেশের বিভিন্ন সিটি শহরে জিম্মী থাকা সাধারন মানুষেরা। নিত্য পন্য দ্রব্যের সরবরাহ ব্যবস্থা ভেঙ্গে পড়ায় ব্যহত হচ্ছে আমদানি-রফতানি খাতের আয়ের উৎস। বিগত বছরগুলির অর্জিত উন্নয়নের হিসাব-নিকাশের খাতায় পড়েছে কালো মেঘের ছায়া। ইতিমধ্যেই রফতানি পণ্যবাহী জাহাজ ফেরৎ যেতে শুরু করেছে, ক্রমবর্ধমান হারে কমছে আমদানি, বিনিয়গ ঠেকছে প্রায় শুন্যের কোঠায়, কমছে প্রবাসি আয়, বাড়ছে খেলাপী ঋৃণ, ধ্বংশের পথে পর্যটন শিল্প, ব্যবসায়ীদের শ্রেষ্ট সংগঠন এফবিসিসিআই ও পোষাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই দেয়া তথ্য মতে প্রতিদিন হরতালে তাদের ক্ষতির পরিমান দাড়িয়েছে দেড় হাজার কোটি টাকায়, বিগত প্রায় দুই মাসে ছোটবড় ৩০টি হরতালে দেশে জাতীয় অর্থনীতিতে ক্ষতির পরিমান দাড়িয়েছে প্রায় ৪০হাজার কোটি টাকা। যা স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকারের আমলে হরতালের ক্ষতির যোগফলকেও হারমানিয়েছে দিব্যি ভাবেই। রাজনৈতিক হুলি খেলার যাতা কলে পড়ে এমন ভয়াবহ অনৈতিক বিপর্যয় ইতিপুর্বে ঘটেনি কখনই যা বলার অপেক্ষা রাখে না। ফুটপাতের চায়ের টেবিল থেকে শুরু করে সংসদ এবং আস্তাকুড়ে খেটে খাওয়া দিন মজুর থেকে শুরু করে দেশের সকল শ্রেনীর মানুষের দাবী , দেশের বড় রাজনৈতিক দল দুইটি তাদের হঠকারিতা বন্ধ করে জনগনের জীবন বা যান-মাল নিয়ে ছিনিমিনি না খেলে , শান্তির পথে ফিরে এসে জাতির উজ্জল ভবিষ্যতের চিন্তায় মনযোগী হোক,এটাই আজ দেয়ালে পিঠ ঠেকানো দেশবাসির দাবী। নইলে শুধু লিটল বয় এরশাদের চরনেই নয়, তেল দিতে হবে খোদ আস্তাকুড়ে উচ্ছৃষ্ট বয়দের চরনেও।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!