ads

মঙ্গলবার , ১৭ জানুয়ারি ২০২৩ | ২৬শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাজিরায় ট্রাককে অ্যাম্বুলেন্সের ধাক্কা, রোগীসহ নিহত ৬

শ্যামলবাংলা ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২৩ ৩:৩৫ অপরাহ্ণ

শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতুর দক্ষিণ থানা এলাকায় এলপি গ্যাস বোঝাই চলন্ত একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিয়েছে অ্যাম্বুলেন্স। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সে থাকা রোগী-চালকসহ ৬ জন নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

Shamol Bangla Ads

নিহতরা হলেন, অ্যাম্বুলেন্সে থাকা রোগী জাহানারা বেগম (৫৫), তার মেয়ে লুৎফুন নাহার লিমা (৩০), স্বাস্থ্যকর্মী ফজলে রাব্বি (২৮), গাড়ি চালক জ্বিলানি (২৮), হেলপার রবিউল ইসলাম (২৯) ও মাসুদ রানা (৩০)। মাসুদ রানা দৈনিক নবচেতনা পত্রিকার বরিশাল ব্যুরো চিফ।

জাজিরা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার এনামুল হক সুমন বলেন, ‘আমরা হঠাৎ খবর পাই পদ্মাসেতু এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে দুর্ঘটনার শিকার গাড়ি নিরাপদ স্থানে নিই। মরদেহগুলো উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।’ তিনি জানান, নিহত রবিউল ইসলামের (২৯) পরিচয় শনাক্ত করা হয়েছে। তার বাড়ি ঢাকা উত্তর সিটি করপোরেশনের তালতলার খিলগাঁও এলাকায়।

Shamol Bangla Ads

পদ্মাসেতু দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুরুজ উদ্দিন আহমেদ জানান, হঠাৎ করেই থানার পাশে বিকট শব্দ শুনতে পাই। পরে ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের নিয়ে গাড়ি ও লাশগুলো উদ্ধার করি।

হাইওয়ে ফরিদপুর সার্কেল এএসপি মো. মারুফ হাসান বলেন, আমরা ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস ও দক্ষিণ থানা পুলিশকে সঙ্গে নিয়ে মরদেহ উদ্ধার করেছি। জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনে মরদেহ সুরতহাল করা হয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। এখান থেকেই স্বজনদের হাতে মরদেহ তুলে দেওয়া হবে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads