মেহের আমজাদ,মেহেরপুর : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৬) গাংনী ক্যাম্প সদস্যরা অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ২ টি ওয়ান শ্যুটারগান, একটি ইয়ারগান, সাড়ে তিন শ’ গ্রাম বোমা তৈরীর গান পাওডার ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করেছে।

র্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ জানান, গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের জনৈকা নুরজাহানের বাড়ির কাছ থেকে ২ টি ওয়ান শ্যুটারগান ও সাড়ে তিন শ’ গ্রাম বোমা তৈরীর গান পাউডার উদ্ধার করা হয়েছে। এছাড়া মেহেরপুর জজ কোর্টের আইনজীবি মোশাররফ হোসেনের বাড়ির কাছ থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি ইয়ারগান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। এসময় আইনজীবি মোশাররফ হোসেনকে আটক করা হলেও জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। প্রতিপক্ষকে ফাঁসাতে এসব ফেলে গেছে বলে জানান র্যাব কমান্ডার।
সোমবার দিবাগত মধ্যরাতে র্যাবের একটি টীম মেজর আশরাফ ও এএসপি নুরুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদে অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করলেও আজ মঙ্গলবার বেলা ৩ টার সময় স্থানীয় সাংবাদিকদের মোবাইল ফোনে ম্যাসেজ দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব কমান্ডার মেজর আশরাফ।




