ads

বৃহস্পতিবার , ১৯ ডিসেম্বর ২০১৩ | ১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়ায় নির্বাচনী প্রচারনায় মাঠে নেই প্রার্থীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৯, ২০১৩ ৭:৫৬ অপরাহ্ণ

kushtia_district_map_bangladesh-125_249এস এম জামাল, কুষ্টিয়া :  দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ হলেও নির্বাচনী মাঠে নামেননি কুষ্টিয়ার আওয়ামী লীগসহ অন্য দলের প্রার্থীরা। নির্বাচনের আর মাত্র ১৬ দিন বাকি। অথচ এখনো বেশ কয়েকজন নেতা ঢাকায় অবস্থান করায় প্রচারনায় নামতে কিছুটা বিলম্ব হচ্ছে বলে দলীয় সুত্র নিশ্চিত করেছে। তবে আজকালের মধ্যেই প্রচারনা জমে উঠবে বলে আওয়ামী লীগের নেতারা মনে করছেন। বিএনপি এ  নির্বাচনে অংশগ্রহণ না করায় কোন উৎসাহ আমেজ নেই কর্মী সমর্থক ও সাধারন মানুষের মধ্যে। এখন পর্যন্ত প্রার্থীদের পোষ্টার সাঁটানো হয়নি সেভাবে। নির্বাচনের মাঠে আওয়ামী লীগের প্রার্থীদের প্রতিদ্বন্দি এখন নিজ দলের স্বতন্ত্র বিদ্রোহী নেতারা। দলীয় হাইকমান্ডের নির্দেশ উপেক্ষা করে নির্বাচনে অংশগ্রহণকারী আওয়ামীলীগ নেতাদের বহিস্কারের ব্যাপারে কেন্দ্রীয় নির্দেশ মানছে জেলা আওয়ামী লীগ নেতারা। আওয়ামী লীগ ছাড়া অন্য দলের প্রার্থীদের মধ্যেও নির্বাচন নিয়ে তেমন কোন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে না।
কুষ্টিয়া-১ দৌলতপুর আসনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান সাংসদ আফাজ উদ্দিন আহমেদ। তার পক্ষে সারা উপজেলা পর্যায়ে পোষ্টার সাঁটানো হলেও শুধুমাত্র একটি মাইক্রোতে মাইক লাগিয়ে প্রচারনা শুরু করা হয়েছে। একই চিত্র দেখা গেছে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী রেজাউল হক চৌধুরীর ক্ষেত্রেও। রেজাউল নির্বাচন করছেন আনারস প্রতীক নিয়ে। দলীয় নির্দেশ অমান্য করে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রেজাউল হক চৌধুরী। সংসদ সদস্য আফাজ উদ্দিন বলেন, নির্বাচনের মাঠে নেমে পড়েছি। তবে দলীয় শৃংখলা ভঙ্গ করে যারা প্রার্থী হয়েছেন তাদের ব্যাপারে নেত্রী ব্যবস্থা গ্রহণ করবেন।
কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনু ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
কুষ্টিয়া-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। মনোনয়নপত্র জমা দেয়ার পর থেকে তিনি ঢাকায় অবস্থান করছেন। হানিফ এখনো প্রচারনায় নামেননি। তারপক্ষেও কোন প্রচারনা লক্ষ্য করা যাচ্ছে না।  নৌকার কোন পোষ্টারও এখনো লাগানো হয়নি। হানিফের প্রতিদ্বন্দি বিএনএফ থেকে রকীব-উর-রহমান খান চৌধুরী লিটন। তার প্রতীক টেলিভিশন। এ কারনে তিনি খুব একটা চিন্তিত নন। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী জানান, এখনো সেভাবে প্রচারনায় নামেননি দলীয় প্রার্থীরা। পোষ্টার ছাপা হচ্ছে। আশা করছি আগামীতে প্রচারনা শুরু করা হবে। তিনি নির্বাচনী এলাকায় এসে প্রচারনায় নামবেন বলে আশা করছি। রকীব-উর-রহমান খান চৌধুরী লিটন এখন পর্যন্ত নির্বাচনের মাঠে তার চেহারা দেখা যায়নি।
কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) কুমারখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ পেয়েছেন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন। তিনিও ঢাকায় অবস্থান করছেন। তবে খালি মাঠে গোল দিতে পারছেন না রউফ। তার শক্ত প্রতিদ্বন্দি আওয়ামী লীগ জাতীয় পরিষদের সদস্য খোকসা উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সদর উদ্দিন খান। সদর উদ্দিন খান কলস প্রতীক নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। এক্ষেত্রে এখনও নির্বাচনী মাঠে নামেননি আব্দুর রউফ। সদর উদ্দিন খান বিভিন্ন এলাকায় তার পোষ্টার সাঁটিয়েছেন। এখানে ন্যাপ ও জাসদ থেকে আরও দুই প্রার্থী আছেন। তারাও এখনও সেভাবে প্রচারনায় নামেননি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!