ads

বুধবার , ৩১ মে ২০২৩ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কর ফাঁকি: ১২ কোটি টাকা দিতে হবে ড. ইউনূসকে

খবর টি পড়েছেন : ৯৬৯
কর ফাঁকি: ১২ কোটি টাকা দিতে হবে ড. ইউনূসকে
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

দানের বিপরীতে এনবিআরের দাবি করা ১২ কোটি টাকা আয়কর নিয়ে ড. মুহাম্মদ ইউনূসের করা রেফারেন্স আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের বেঞ্চ এ রায় দেন।

Shamol Bangla Ads

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, এই রায়ের ফলে ড. ইউনূসকে এখন ১২ কোটি টাকা কর দিতে হবে। গত মঙ্গলবার ( ২৩ মে) শুনানি শেষে আজকে রায়ের জন্য দিন ধার্য ছিল।

এর আগে ২০১১-২০১২ অর্থবছরে ৬১ কোটি ৫৭ লাখ ৬৯ হাজার টাকা দানের বিপরীতে ড. ইউনূসের কাছে ১২ কোটি ২৮ লাখ ৭৪ হাজার টাকা কর দাবি করে নোটিশ পাঠায় এনবিআর। ২০১২-২০১৩ অর্থবছরে ৮ কোটি ১৫ লাখ টাকা দানের বিপরীতে ১ কোটি ৬০ লাখ ২১ হাজার টাকা এবং ২০১৩-২০১৪ বর্ষে ৭ কোটি ৬৫ হাজার টাকা দানের বিপরীতে ১ কোটি ৫০ লাখ ২১ হাজার টাকা কর দাবি করে নোটিশ দেওয়া হয়।

Shamol Bangla Ads

দানের বিপরীতে কর দাবির নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূস আপিল ট্রাইব্যুনালে আবেদন করলে ২০১৪ সালে তা খারিজ হয়ে যায়। যদিও মোট দাবি করা করের অর্থের ১০ শতাংশ পরিশোধ করেন তিনি। পরে ট্রাইব্যুনালের খারিজের বিরুদ্ধে হাইকোর্টে রেফারেন্স আবেদন করেন ইউনূস। হাইকোর্ট ওই নোটিশের কার্যকারিতা স্থগিত করে রুল জারি করেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নতুন বাজেট ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি… পরবর্তী সংবাদ মন্ত্রিসভায় বাজেট প্রস্তাব অনুমোদন

সর্বশেষ - আইন-আদালত

Shamol Bangla Ads