মহের আমজাদ,মেহেরপুর : ৭২ ঘন্টার অবরোধের দ্বিতীয় দিনে মেহেরপুরে চারটি সড়কে গাছ ফেলে সড়ক অবরোধ ককটেল বিস্ফোরণের মধ্যে দিয়ে ১৮ দলের অবরোধ কর্মসূচী পালন করা হয়। এছাড়া মেহেরপুর শহরের কোর্ট এলাকা, শিল্পকলা একাডেমির মোড় ও বাসস্ট্যান্ডসহ বিভিন্নস্থানে ককটেলের বিস্ফোরন ঘটিয়েছে অবরোধকারীরা। অপর দিকে মেহেরপুর কাথুলী সড়কে অবরোধকারীরা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরন ঘটায়। শহরে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
বুধবার সকালে সাবেক এমপি মাসুদ অরুনের নেতৃত্বে মুজিবনগর উপজেলার গৌরিনগরে সড়ক অবরোধ করে মিছিল করে ১৮ দলের নেতা-কর্মিরা। এসময় জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাও. সিদ্দিকুর রহমান, মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মাও. মশিউর রহমান, সেক্রেটারি খান জাহান আলীসহ ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে সেখানে এক সমাবেশে বক্তব্য রাখেন মাসুদ অরুনসহ ১৮ দলীয় জোট নেতৃবৃন্দ।
আমঝুপি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আব্দুল জাব্বারের নেতৃত্বে জামায়াত-শিবিরের নেতাকর্মী সমর্থক মেহেরপুর সদর উপজেলার রাজনগর এলাকায় এলাকায় গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। তারা জাতীয় নেতার মুক্তি ও শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বিক্ষোভ করেন। ফলে সকাল থেকেই কয়েক ঘন্টার জন্য মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়ক যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ে। এসময় জামায়াত নেতা আব্দুল জব্বার, আব্দুর রহিম, মহাসিন আলী, আলীহিম প্রমুখ নেতাকর্মী উপস্থিত ছিলেন। এদিকে এদিন দুপুরের দিকে একই গ্রামের আক্তারুলের ছেলে আবু জাফর (৬) অবরোধকারীদের দেখা-দেখি রাস্তায় আগুন জ্বালাতে গিয়ে নিজেই অগ্নিদগ্ধ হয়। তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
বন্দর মোড়ে জেলা জামায়াত ইসলামির ভারপ্রাপ্ত সেক্রেটারি ফারুক হুসাইনের নেতৃত্বে সড়ক অবরোধ করেন জোটের নেতাকর্মীরা। লাঠি হাতে অবরোধ করে সরকার বিরোধী বিভিন্ন ¯েøাগান দেয় অবরোধকারীরা। সদর উপজেলা জামায়াতের আমীর কাজী রুহুল আমীন, সদর উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক সাহাবুদ্দিন মোল্লা, বিএনপি নেতা মেহেদী হাসান, জামায়াত নেতা আব্দুল জব্বার প্রমুখ বিক্ষোভ মিছিল ও অবরোধে অংশ নেন।
এদিকে কায়েম কাটার মোড়ে জেলা জামায়াতের সহকারি সেক্রেটারি তারিক মুহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে সড়ক অবরোধ করে ১৮ দলের নেতাকর্মীরা সড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশের সাথে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় অবরোধকারীরা সেখানে কয়েকটি ককটেল ও চকলেট বোমার বিষ্ফোরণ ঘটায়। এছাড়া সকালের দিকে শহরের কোর্ট এলাকা, শিল্পকলা একাডেমির মোড় ও বাসস্ট্যান্ডসহ বিভিন্নস্থানে ককটেলের বিস্ফোরন ঘটিয়েছে ১৮ দলীয় জোট নেতা-কর্মীরা।
এদিকে অবরোধের কারনে আন্তঃজেলা ও দুরপাল্ল¬ার সব ধরনের পরিবহন চলাচল বন্ধ রয়েছে।




