ads

রবিবার , ১৫ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

লালমনিরহাটে হরতালে সংঘর্ষে নিহত ৪

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১৫, ২০১৩ ৭:২১ অপরাহ্ণ

Lalmonirhat__District_Map_Bangladesh-91লালমনিরহাট সংবাদদাতা : একাত্তরের মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসি কার্যকরের প্রতিবাদে সারাদেশে জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সংঘর্ষে শিবিরের ৩ জন ও আওয়ামী লীগের একজন নিহত হয়েছেন। ১৫ ডিসেম্বর রবিবার ওই সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে নিহতরা হচ্ছেন, উপজেলা আওয়ামী লীগ নেতা মিন্টু মিয়া, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মনিরুল ইসলাম (২৩), শিবিরকর্মী আব্দুর রহিম (২২) ও সাজু ইসলাম।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানান, রবিবার সকাল সোয়া ৭টার দিকে ১৪৪ ধারা উপেক্ষা করে হরতালের সমর্থনে উপজেলার শরেয়ার বাজার এলাকায় একটি মিছিল বের করে জামায়াত-শিবির নেতাকর্মীরা। ওইসময় বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়।  সংঘর্ষের এক পর্যায়ে পুলিশকে লক্ষ্য করে হরতাল সমর্থকরা পেট্রোল বোমা ছোড়লে পুলিশ আত্মরক্ষার্থে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। সংঘর্ষে ঘটনাস্থলে একজন, হাসপাতালে নেওয়ার পথে একজন এবং হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়। এছাড়া দুপুরে জামায়াত-শিবিরের হামলায় নিহত হন আওয়ামী লীগ নেতা মিন্টু। তার মস্তকবিহীন লাশ উদ্ধার করে হাসপাতালে রাখা হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব হোসেন সংঘর্ষে ৩ জন নিহতের খবর নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!