ads

বৃহস্পতিবার , ২০ নভেম্বর ২০২৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঘোষণাপত্রে স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালটের ভোট বাতিল, ইসির পরিপত্র জারি

খবর টি পড়েছেন : ৪৩৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটারদের পোস্টাল ব্যালটের (আইটি সাপোর্টেড) মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধন শুরু হয়েছে। ভোট দিয়ে ঘোষণাপত্রে যথাযথ স্বাক্ষর না থাকলে পোস্টাল ব্যালাটের ভোট বাতিল করবেন রিটার্নিং অফিসার। ১৯ নভেম্বর বুধবার ইসির নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মনির হোসেন স্বাক্ষরিত পরিপত্র জারি করা হয়। পরিপত্রে নিবন্ধন থেকে ভোটের ফলাফল চূড়ান্ত পর্যন্ত বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

Shamol Bangla Ads

এতে বলা হয়, রিটার্নিং অফিসার গণনার জন্য প্রাপ্ত খাম খুলে প্রথমেই ঘোষণাপত্রটি যথাযথভাবে স্বাক্ষরযুক্ত কিনা তা পরীক্ষা করে দেখবেন। যথাযথভাবে স্বাক্ষরযুক্ত না থাকলে এর সাথে প্রাপ্ত ব্যালট পেপারের খাম না খুলেই ঘোষণাপত্রটি প্রত্যয়ণ করে বিনষ্ট হিসেবে বাতিল মর্মে তা ব্যালট সম্বলিত খামসহ একত্র করে সংরক্ষণ করবেন।

পরিপত্রে জানানো হয়, পোস্টাল ভোট বিডি নামে মোবাইল অ্যাপের মাধ্যমে ভোট প্রদানে ইচ্ছুক বিদেশে অবস্থানরত বাংলাদেশি ভোটাররা অনলাইনে আবেদন করে ভোট দিতে নিবন্ধন করতে পারবেন। বিদেশে অবস্থানরত আবেদনকারী ভোটারের তথ্যাদি যাচাইপূর্বক বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে তাদের বিদেশের ঠিকানায় পোস্টাল ব্যালট পাঠানো হবে। রিটার্নিং অফিসার প্রতীক বরাদ্দ হলে ভোটারগণ অ্যাপের মাধ্যমে সংশ্লিষ্ট আসনের প্রার্থী তালিকা সম্পর্কে অবগত হওয়ার পর প্রাপ্ত পোস্টাল ব্যালটে ভোট দেবেন।

Shamol Bangla Ads

এরপর, প্রদত্ত ভোটের ব্যালট ফিরতি খামে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার বরাবর ডাকযোগে পাঠাবেন। পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার ব্যালট পেপার প্রেরণের অগ্রগতি অ্যাপের মাধ্যমে পর্যবেক্ষণ করতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটদানের জন্য নিবন্ধনের সময়সীমাও ঘোষণা করেছে ইসি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে পুনর্বহাল পরবর্তী সংবাদ ৩-৪ কার্যদিবসের মধ্যে গণভোট আইন করা হবে :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads