চাঁদপুর প্রতিনিধি : হরতালে চাঁদপুরের কচুয়ায় একটি যাত্রীবাহি বাসসহ ৩টি যানবাহনে আগুন দিয়েছে জামায়াত-শিবির কর্মীরা। রবিববার ভোরে কচুয়া উপজেলার খাজুরিয়া এলাকায় এই ঘটনাটি ঘটে।
আগুনে সৌদিয়া পরিবহনের যাত্রীবাহি বাস, পিকআপ ভ্যান ও অটোরিক্সা পুড়ে যায়।
এছাড়া বিভিন্ন স্থানে গাছ কেটে সড়ক অবরোধ করা হয়।
পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে চাঁদপুর আসার সময় পথিমধ্যে খাজুরিয়া এলাকায় জামায়াত-শিবির কর্মীরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এরপর অটোরিক্সা ও পিকাআপ ভ্যানে আগুন দেয়া হয়।




