ads

মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০১৩ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরে নগর ছাত্রদল সহ-সভাপতিকে গুলি করে হত্যা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ১০, ২০১৩ ১:০৭ অপরাহ্ণ

Jessore_District_Map_Bangladesh_0যশোর প্রতিনিধি : যশোরে দুর্বৃত্তরা গুলি করে নগর ছাত্রদলের সহ-সভাপতি কবির হোসেন পলাশকে (৩০) হত্যা করেছে। এ সময় শামসুজ্জামান রিন্টু (৩০) নামে অপর এক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ হয়েছেন। ৯ ডিসেম্বর সোমবার রাত ৮টার দিকে শহরের জজকোর্ট মোড়ে ওই হামলার ঘটনা ঘটে। নিহত পলাশ শহরের ভোলাট্যাঙ্ক রোড এলাকার মহিদুল ইসলামের ছেলে এবং আহত রিন্টু শহরের পোস্ট অফিস পাড়া এলাকার বাসিন্দা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৭টার দিকে পলাশ, রিন্টুসহ ছাত্রদলের বেশ কয়েকজন নেতাকর্মী জজকোর্ট মোড় এলাকায় একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় মোটরসাইকেলে চড়ে অজ্ঞাত দুর্বৃত্তরা এসে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে।
এতে পলাশের মাথায় ও রিন্টুর পায়ে গুলিবিদ্ধ হয়। গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় পলাশ ও রিন্টুকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেয়ার পর পলাশের মৃত্যু হয়। গুলিবিদ্ধ রিন্টুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোরের সহকারী পুলিশ সুপার (সদর) রেশমা শারমীন পলাশের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!