ads

রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কবি রফিকুল ইসলাম আধার এর ‘বাস্তবতায় ভাসো’

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩০, ২০২৩ ২:০১ অপরাহ্ণ

যদি ‘জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেয়ার চেয়ে
হেসে উড়িয়ে দেয়াই ভালো’,
তবে কেনো লুটোপুটি খাও শোকে
খোদ সৃষ্টিকেই ভুলে যাও, দেয়ালে আটকাও সূর্যালো।

Shamol Bangla Ads

সুখ-দুঃখ জীবনের অমোঘ অবিচ্ছেদ্য অংশ এপিঠ-ওপিঠ
কাঁদায়-হাসায়, উভয়ে কুল ছাপায় পর্যায়ক্রমে আসে,
তবে কেনো ধৈর্য্যহারা হও, নিথর হয়ে বুক ভাসাও
অপেক্ষায় থেকো- দেখো দুঃখের পরে সুখ একান্ত পাশে।

দুঃখকে মেনে নেওয়া, আলিঙ্গনে-মাড়িয়ে এগিয়ে যাওয়া
সাহসী মানসের কাজ, ঝেরে ফেলো শূন্যতার-কাতরতা,
গড্ডালিকা প্রবাহে নয়, বাস্তবতায় ভাসো, না কেঁদে হাসো
হয় হারানো সুখ, নয় জাগানোর আদলে নতুন মুখ- এটাই ভাগ্যের প্রবণতা।
(১৪/০৩/২৩ ইং)

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!