ads

রবিবার , ৮ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তানোরে আধাবেলা হরতালের ডাক

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৮, ২০১৩ ৮:১৭ অপরাহ্ণ
তানোরে আধাবেলা হরতালের ডাক

তানোর প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রিয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূঁইয়া জুয়েলকে গ্রেফতার করে রিমান্ডে নেয়ার প্রতিবাদে রাজশাহীতে আজ সোমবার হরতালের ডাক দেয়া হলেও তানোরে শুধু  সোমবার আধাবেলা হরতাল ডেকেছে তানোর উপজেলা ছাত্রদল। বিষয়টি নিশ্চিত করে গতকাল রোববার সন্ধ্যায় মোবাইল ফোনে জানিয়েছেন উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল মালেক। এছাড়া তার নেতৃত্বে বেশ কয়েকজন নেতাকর্মীরা সংবদ্ধ হয়ে তানোর সদরে আধাবেলা হরতাল পালনের জন্য সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানান।
অবরোধ কর্মসূচির পাশাপাশি তানোরে পৃথক ভাবে শুধু আধাবেলা হরতাল পালন করার সম্মতি জানিয়েছেন বিএনপি’র একাংশের উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, তানোর বিএনপি’র প্রবিন নেতা মুনসুর রহমান, তানোর উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল মালেক ও সাধারণ সম্পাদক জার্জিস মোল­া, তানোর পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান প্রমূখ। এনিয়ে তানোর থানার অফিসার ইনচার্জের তদন্ত (ওসি) আনোয়ার হোসেন তুহিন জানান, কে কিভাবে হরতাল ডেকেছে এব্যাপারে তিনি অবগত নন। গণতন্ত্র দেশে যে কেউ হরতালের আহবান করতেই পারে। এনিয়ে পুলিশের মাথা ব্যথা নেই। তবে, হরতালের নামে নাশকতা সৃষ্টি করে জনসাধারণকে বাধা প্রয়োগ করে জিম্মি করতে চাইলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Need Ads
error: কপি হবে না!