ads

রবিবার , ২৪ নভেম্বর ২০১৩ | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সদ্য প্রয়াত রফিকুল ইসলাম স্মরণে মেহেরপুরে স্মরণ সভা অনুষ্ঠিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
নভেম্বর ২৪, ২০১৩ ৩:২৩ অপরাহ্ণ

Meherpur_District_Map_Bangladesh-6মেহের আমজাদ, মেহেরপুর : অমর ২১শে ফেব্র“য়ারি আন্তর্জাতিক স্বীকৃতি প্রতিষ্ঠার অন্যতম রূপকার, বীর মুক্তিযোদ্ধা সদ্য প্রয়াত রফিকুল ইসলাম স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ নভেম্বর শনিবার সন্ধ্যায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই স্মরণসভা অনুষ্ঠিত হয়।
জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হোসেন। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক সহকারি অধ্যাপক  সাইদুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অরণি’র সভাপতি নিশান সাবের, সাংস্কৃতিক কর্মী শ্বাশত নিপ্পন, শামীম জাহাঙ্গীর সেন্টু, মাহবুবুল হক মন্টু প্রমুখ। আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করেন এখলাছুর রহমান টাবলু, মাসুদুল হাসান, আশাদুল ইসলাম খোকন, ইফসিতা খান সেজুঁতি প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!