ads

সোমবার , ২৫ এপ্রিল ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবার কোচের ভূমিকায় নির্বাচক রাজ্জাক

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২৫, ২০২২ ৬:১৯ অপরাহ্ণ

জাতীয় দলের তিন নির্বাচকের একজন হিসেবে দায়িত্ব পালন করা সাবেক স্পিনার আব্দুর রাজ্জাককে এবার কোচের ভূমিকায় দেখা যাবে। তিনি হাই পারফর্ম্যান্স ইউনিটের (এইচপি) সাথে খণ্ডকালীন কোচের দায়িত্ব পালন করবেন।

Shamol Bangla Ads

আগামী ১৪ মে থেকে শুরু হবে এইচপির ক্যাম্প। যেখানে সংক্ষিপ্ত মেয়াদে স্পিন পরামর্শকের ভূমিকায় দেখা যাবে নির্বাচক আব্দুর রাজ্জাককে। তবে এখনই পূর্ণাঙ্গ মেয়াদে কোচিং নিয়ে ভাবছেন না রাজ্জাক।

এ বিষয়ে আব্দুর রাজ্জাক বলেন, সবকিছু পরিকল্পনামতো হলে এইচপি ইউনিটে আমার যোগদানের কথা রয়েছে। তবে তিনি এও বললেন, এর মানে এটা নয় যে, আমি এখনই কোচিংয়ে মনোনিবেশ করছি। আমার মনে হয়েছে, আমার যে অভিজ্ঞতা রয়েছে, তা তরুণ ক্রিকেটারদের সঙ্গে শেয়ার করা যায়। যদি এতে তারা সুবিধা পায় তাতেই খুশি।

Shamol Bangla Ads

আগামী ১৪ মে থেকে বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের বিশেষ ক্যাম্প শুরু হচ্ছে। পাওয়ার হিটিং ছাড়াও যেখানে পেস ও স্পিনারদের নিয়ে করা হবে আলাদা কাজ। আর গোটা দলকে নিয়ে ২ জুন হবে স্কিল ক্যাম্প।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!