ads

শনিবার , ৭ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নির্বাচন পেছানোর অনুরোধ জানালেন তারানকো

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৭, ২০১৩ ৮:৫২ অপরাহ্ণ

pm With Tarancoশ্যামলবাংলা ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী দশম জাতীয় সংসদ নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি ৭ ডিসেম্বর শনিবার বিকেলে গণভবনে প্রধানমন্ত্রীর সাথে তারানকোর বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গহর রিজভী সাংবাদিকদের ওই তথ্য জানান। এসময় তিনি বলেন, বৈঠকে তারানকো নির্বাচন পেছানোর অনুরোধ জানিয়েছেন। জবাবে প্রধানমন্ত্রী বলেছেন- এটা নির্বাচন কমিশনের ব্যাপার। গহর রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারানকোকে বলেছেন- সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সংবিধানের বাইরে আমরা যাব না।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী অস্কার ফার্নান্দেজ তারানকোকে জানিয়েছেন নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি নানা উদ্যোগ নিয়েছেন। প্রধানমন্ত্রীর নেয়া উদ্যোগকে তারানকো স্বাগত জানিয়েছেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারানকোকে আরও বলেছেন- সবার সঙ্গে আলোচনা করে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। এ কমিশন ইতোমধ্যে সিটি নির্বাচন সম্পন্ন করেছে। তাতে এখন পর্যন্ত কোনো অভিযোগ আসেনি।

Need Ads
error: কপি হবে না!