ads

শনিবার , ২ এপ্রিল ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সকালে হাঁটার যতো উপকারিতা

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ

প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে খোলা বাতাসে হাঁটুন কিছুক্ষণ। এতে ছোটবড় রোগ আপনার কাছে ভিড়তে পারবে না সহজে। জেনে নিন সকালে হাঁটার কিছু উপকারিতা সম্পর্কে।

Shamol Bangla Ads

প্রতিদিন হাঁটার অভ্যাস করে পেতে পারেন প্রচুর মানসিক স্বাস্থ্যের উপকার। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়, প্রতিদিন এক ঘণ্টা হাঁটাচলায় তুলনামূলকভাবে ২৬ শতাংশ পর্যন্ত হতাশার ঝুঁকি কমে। জার্নাল অব এক্সপেরিমেন্টাল সাইকোলজি বলছে, চিন্তাভাবনা এবং ধারণাকে সৃজনশীল করতে সহায়তা করে সকালের হাঁটাচলা।

আপনার দৈনন্দিন জীবনকে আরও সুখের করে তুলতে নিয়মিত হাঁটার অভ্যাস করে তুলুন। এ জন্য প্রতিদিন কমপক্ষে ২০ মিনিট থেকে ১ ঘণ্টা সকালে হাঁটতে হবে। সহজ এ অভ্যাসে আপনি বৃদ্ধি করতে পারেন দৈনন্দিন জীবনের সুখ এবং জীবনকে করতে পারেন আরও উপভোগ।

Shamol Bangla Ads

সকালে হাঁটার উপকারিতা-

হার্ট ও ফুসফুস শক্তিশালী হয় প্রতিদিন হাঁটলে। সকালে নিয়মিত হাঁটলে হার্ট অ্যাটাকের ঝুঁকি প্রায় অর্ধেক কমে যায়।
সকালে হাঁটার অভ্যাস রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে।
হার্টের কর্মক্ষমতা বাড়ে প্রতিদিন হাঁটলে। ফলে রক্ত চলাচল ভালো হয়।
উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন ভোরে কিছুক্ষণ হাঁটুন।
শরীরের জন্য উপকারী কোলেস্টেরলের পরিমাণ বাড়ে নিয়মিত হাঁটলে।
ভোরের তাজা বাতাস শরীরকে কর্মক্ষম ও ফ্রেশ রাখতে সাহায্য করে।
প্রতিদিন ভোরে কিছুক্ষণ হাঁটলে স্ট্রেস কমে ও মন ভালো থাকে।
সপ্তাহে ৪ দিন ৪৫ মিনিট করে হাঁটলে দ্রুত বাড়তি মেদ কমে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!