ads

শুক্রবার , ১৮ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইমরুলের সেঞ্চুরিতে শেখ জামালের সংগ্রহ ৩০০ ছুঁইছুঁই

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৮, ২০২২ ৩:৪৬ অপরাহ্ণ

এক দিন বিরতির পর মাঠে গড়িয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ। বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করে লিজেন্ডস অব রূপগঞ্জকে ২৯৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।

Shamol Bangla Ads

ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন ইমরুল কায়েস। জাতীয় দলে দীর্ঘদিন সুযোগ না পাওয়া ইমরুল আউট হওয়ার আগে ১৩৯ বলে করেছেন ১২২ রান। ইমরুল ছাড়াও ব্যাটে আলো ছড়িয়েছেন সাইফ হাসান। জাতীয় দলে লাল বলের ক্রিকেটে ছন্দহীন সাইফ করেছেন ৭৯ বলে ৭৮ রান। তাছাড়া নুরুল হাসান সোহানের ব্যাট থেকে এসেছে ৬৪ রান। ইমরুল-সাইফ-নুরুলদের ব্যাটে চড়ে ৩০০ ছুঁইছুঁই শেখ জামাল।

অথচ ধানমন্ডির ক্লাবটি শুরুতেই ধাক্কা খেয়েছিল। ইনিংসের প্রথম ওভারে মাশরাফি বিন মুর্তজার বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন সৈকত আলী (৬)। দ্বিতীয় উইকেটে ইমরুলকে সঙ্গে নিয়ে ১৬৫ রানের জুটি গড়েন সাইফ। দলীয় ১৭১ রানে সাইফ মেহেদী হাসান রানাকে ফিরতি ক্যাচ দিলেও ঠিকই সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমরুল।

Shamol Bangla Ads

১২২ করা ইমরুল বোল্ড হয়েছেন রূপগঞ্জের ভারতীয় পেসার চিরাগ জনির বলে। মেহেদী হাসান ফিরিয়েছেন পারভেজ রসুলকেও (১১)। শেষ পর্যন্ত ৫ উইকেটে ২৯৭ রানের সংগ্রহ পায় শেখ জামাল। ইনিংসের শেষ বলে নুরুল আউট হওয়ার আগে করেন ৬৩ বলে ৬৪ রান।

Need Ads
error: কপি হবে না!