ads

বৃহস্পতিবার , ১৭ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাবি সায়েন্স ক্লাবের সভাপতি আবিদ, সম্পাদক লতিফ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৭, ২০২২ ১:৩৪ পূর্বাহ্ণ

জয়ন্ত দে, স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের ৮ম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। ১৫ মার্চ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার শিক্ষক-ছাত্র সাংস্কৃতিক কেন্দ্রে নতুন কমিটি ঘোষণা করেন ক্লাবের প্রতিষ্ঠাকালীন উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তারিকুল হাসান।

Shamol Bangla Ads

এতে পপুলেশন সায়েন্স হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের আবিদ হাসানকে সভাপতি ও পরিসংখ্যান বিভাগের আবদুল লতিফকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের আসাদুল ইসলাম এবং প্রাণিবিদ্যা বিভাগের রুহুল আমিন রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক পপুলেশন সায়েন্স হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের কারিমা খাতুন ও ফলিত গণিত বিভাগের উমায়ের ইসলাম খান, কোষাধ্যক্ষ ইইই বিভাগের মাসুদ,সাংগঠনিক সম্পাদক প্রাণিবিদ্যা বিভাগের নাজনীন আরা নিশু। কমিটিতে স্থায়ী কমিটির নতুন সদস্য পদ পান মাহদী হাসান,আজীবন সদস্য পদ পান প্রাণিবিদ্যা বিভাগের ইসরাত জাহান খান চৌধুরী ইশিতা এবং রসায়ন বিভাগের সৌরভ পাল।

ওইসময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী মোঃ জাকারিয়া, উপ উপাচার্য অধ্যাপক মোঃ সুলতান-উল-ইসলাম এবং কোষাধ্যক্ষ মোঃ অবায়দুর রহমান প্রামানিক।
এছাড়াও বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের স্থায়ী কমিটির সদস্যগণ, আজীবন সদস্যগণ এবং ক্লাবের সদ্যবিদায়ী সভাপতি ইসতেহার আলী প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!