ads

শনিবার , ১৬ নভেম্বর ২০২৪ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি ইসলামী আন্দোলনের

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৬, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক দল এবং বৈষম্যবিরোধী ছাত্রদের সমন্বয়ে জাতীয় নিরাপত্তা পরিষদ গঠনের দাবি তুলেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। ১৬ নভেম্বর শনিবার দুপুরে রাজধানীর পল্টনে নোয়াখালী টাওয়ারে অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিনের কার্যক্রম ও দেশের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই দাবি তোলেন।

Shamol Bangla Ads

রেজাউল করীম বলেন, পোশাক খাতে অরাজকতা, ঢাকায় সেনাবাহিনীর যানবাহনে হামলা, পুলিশ বাহিনীর সক্রিয় না হওয়া, ট্রাফিক ব্যবস্থা কার্যকর না হওয়া, অধিকাংশ মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতাসহ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীনতা অন্তর্বর্তী সরকারের জনসমর্থন হারানোর কারণ হতে পারে।

সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে জনগণ মেনে নেয়নি উল্লেখ করে তিনি আরও বলেন, পতিত স্বৈরাচারের বেনিফিসিয়ারি ফারুকীকে দ্রুত উপদেষ্টা পরিষদ থেকে প্রত্যাহার করা হোক। আন্দোলনে আহতদের কোনো ধরনের অজুহাত ছাড়াই দ্রুত চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চরমোনাই পীর।

Shamol Bangla Ads

নির্বাচনী পরিকল্পনা ঘোষণার দাবি জানিয়ে রেজাউল করীম বলেন, নির্বাচনের সুষ্ঠু ও অবাধ পরিস্থিতি তৈরিতে করণীয় নির্ধারণ ও সময়সীমা ঠিক করে একটি সুনির্দিষ্ট গাইডলাইন ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার।

জোট গঠন নিয়ে সমমনা ইসলামী দলগুলোর সঙ্গে আলোচনা চলছে জানিয়ে দলটির আমির বলেন, যারাই দেশের কল্যাণে কাজ করবে, তাদের সঙ্গে জোট করবে ইসলামী আন্দোলন।

Need Ads
error: কপি হবে না!