ads

মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৌদি পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসছেন আজ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ১৫, ২০২২ ১:২৩ অপরাহ্ণ

দুই দিনের সফরে আজ ঢাকায় আসছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সউদ। তার সঙ্গে রাজনৈতিক সংলাপে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। ১৬ মার্চ বুধবার ওই রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হবে।
এছাড়া সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সাক্ষাৎ করবেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ওই রাজনৈতিক সংলাপে দুই দেশের মধ্যে বিনিয়োগ, জনশক্তি রফতানিসহ যৌথ সহযোগিতার বিষয়ে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে।

Shamol Bangla Ads

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণে সংলাপের মূল আলোচ্য বিষয়। এ ছাড়া সৌদি আরবে বাংলাদেশের শ্রমবাজার, রোহিঙ্গা সংকট এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয় নিয়েও আলোচনা হবে। ওই সংলাপের মধ্য দিয়ে সৌদি আরব থেকে একটি বড় বিনিয়োগ পাওয়ার সুযোগ সৃষ্টি হতে যাচ্ছে। এরই মধ্যে তেল শোধনাগার, পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, এলএনজি টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, খাদ্য ও ওষুধশিল্প, সড়ক ও রেলপথ নির্মাণ, পোতাশ্রয় নির্মাণ, সামরিক ও বেসামরিক এয়ারক্রাফট রক্ষণাবেক্ষণ, যন্ত্রাংশ নির্মাণ, সার ও সৌরবিদ্যুৎ খাতে ৬শ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছেন সৌদি আরবের বিনিয়োগকারীরা। পাশাপাশি, বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সৌদি সরকার।

এর আগে এক সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ সাংবাদিকদের জানিয়েছিলেন, দুই দেশের শীর্ষ নেতৃত্বের কারণে গত পাঁচ বছরে বাংলাদেশ-সৌদি সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সফর ও রাজনৈতিক সংলাপের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে।

Shamol Bangla Ads

জানা যায়, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর এই সফরেও অন্তত ৩টি সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। দুই দিনের সফর শেষে বুধবার বিকেলে ঢাকা ছাড়বেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী।

Need Ads
error: কপি হবে না!