জাকির হোসেন, ছাতক (সুনামগঞ্জ) : বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক এমপি কলিম উদ্দিন আহমদ মিলন বলেছেন, সরকার ক্ষমতায় টিকে থাকতে বিরোধীদলীয় নেতাকর্মীদের জুলুম-নির্যাতন, হত্যা, গুম ও গ্রেফতার করছে। সরকারের পক্ষে দেশের জনগন নেই। কাজেই তাদের সকল ষড়যন্ত্র জনগনের আন্দোলনের মুখে ভেস্তে যাবে। তিনি অবিলম্বে শেখ হাসিনার পদত্যাগ দাবী করে বলেন, সকল রাজবন্দিদের মুক্তি দিয়ে অবিলম্বে নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন দিতে হবে। গতকাল শুক্রবার বিকেলে শেখ হাসিনার পদত্যাগ, নির্দলীয় সরকারের অধিনে নির্বাচন এবং স্বেচ্ছাসেবকদলের কেন্দ্রিয় সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সফু ও সাংগঠনিক সম্পাদক শফিউল বারী বাবুসহ কেন্দ্রিয় নেতৃবৃন্দের মুক্তির দাবীতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ছাতক উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে আয়োজিত লাঠি মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাকি বিলাহ’র সভাপতিত্বে ও পৌর স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব সৈয়দ তিতুমীর, সহ-সভাপতি শামসুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক শামছুর রহমান শামছু, সাংগঠনিক সম্পাদক হিফজুল বারী শিমুল, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম আহবাব, পৌর যুবদলের সভাপতি, কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফি উদ্দিন, পৌর যুবদলের সাধারণ সম্পাদক খায়ের উদ্দিন। বক্তব্য রাখেন, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি সায়েম আলম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি সুলেমান মিয়া, লিয়াকত আলী, পৌর সহ-সভাপতি পিয়ারা মিয়া, মাছুম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক আব্দুল হাই, যুগ্ম সম্পাদক মুরাদ আহমদ, তোফায়েল খান বিপন, দিলোয়ার হোসেন, সাইফুর রহমান সুন্দর, প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম রাসেল, সহ-প্রচার সম্পাদক আলী আকবর, সহ-সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম, মতিউর রহমান মতি, আলাল আহমদ, গোলাম দস্তগীর জীবন, কয়েছ আহমদ, মোহন মিয়া, স্বেচ্ছাসেবকদল নেতা জাহাঙ্গীর আলম চৌধুরী, নবির হোসেন, শাহরিয়ার তারেক, বাবুল মিয়া, আঙ্গুর মিয়া, মতিউর রহমান, শিবলী সাদিক, হিরা মিয়া, জসিম উদ্দিন, আনোয়ার হোসেন, আশিক উদ্দিন, সোহাগ মিয়া, রফিকুল হক প্রমুখ। এদিকে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে কেন্দ্রিয় ছাত্রদলের সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া ও ঢাকা মহানগরী উত্তর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শরীফ উদ্দিন জুয়েলকে গ্রেফতারের প্রতিবাদে ছাতকে ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি আরিফ বিলাহ’র সভাপতিত্বে ও পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল মুনিম মামনুননের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেল, ছাত্রদল নেতা ইজাজুল হক রনি, সাজ্জাদুর রহমান সাদেক, মনির উদ্দিন রানা, হোসাইন আহমদ, সালাহ উদ্দিন সুমেল, মানিক মিয়া, সাইফ উদ্দিন, ইব্রাহিম খলিল শুভ, নিজাম উদ্দিন প্রমুখ।




