মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এলাকার নোমান মিয়ার নার্সারী থেকে দেশীয় অস্ত্রসহ বেশ কিছু সংখ্যক জিহাদী বই উদ্ধার করেছে পুলিশ। গোপন সংবাদ এর ভিত্তিতে ৪ নভেম্বর সোমবার দুপুরে নোমান মিয়ার নাসার্রী থেকে পুলিশ ওইগুলো উদ্ধার করে ।
এ ব্যাপারে শেরপুর পুলিশ ফাঁড়ির এসআই নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হরতালের নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এগুলো রাখা হয়েছে। এ রিপোট লেখা পর্যন্ত ওই ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে বিষয়টি পুলিশ খতিয়ে দেখবে বলে জানিয়েছে।




