ads

বুধবার , ২ মার্চ ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস পালিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মার্চ ২, ২০২২ ২:০১ অপরাহ্ণ

‘মুজিববর্ষের অঙ্গীকার, রক্ষা করব ভোটাধিকার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ বুধবার উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তফা কামাল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফ্লোরা ইয়াসমিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সামছুল আলম, বীর মুক্তিযোদ্ধা সাবেদ আলী মাস্টার ও উপজেলা দুর্নীতি দমন কমিশনের সভাপতি আলহাজ্ব আবুল হাসেম প্রমুখ।

Shamol Bangla Ads

এর আগে একটি র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরেরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!