ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বেতাগীতে বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে এসেছে শিক্ষক-শিক্ষর্থীরা

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ২:১৩ অপরাহ্ণ
বেতাগীতে বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে এসেছে শিক্ষক-শিক্ষর্থীরা

মোঃ মোস্তাফিজুর রহমান, বেতাগী (বরগুনা) : বেতাগীতে বাল্য বিবাহ প্রতিরোধে এগিয়ে এসেছে কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষর্থীরা।তাদের এ উদ্যোগে সাড়া পড়েছে এলাকায়।

Shamol Bangla Ads

দক্ষিন কলাগাছিয়া গ্রামের বাসিন্দা স্ব-মিল শ্রমিক মাহাতাব মুছল্লির মেয়ে কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেনী পড়–য়া শিক্ষার্থী খাদিজা আক্তার কে একই এলাকার ইলিয়াছ আলীর ছেলে বাক প্রতিবন্ধী কাওসার হোসেনের সাথে দুই সপ্তাহ আগে বিবাহ সম্পাদানের লক্ষে স্বর্ণের অটিং ও গলার চেইন পরানোর মাধ্যমে আখদ করা হয়। আগামী পহেলা বৈশাখ ধার্য করা হয় মেয়ে উঠিয়ে দেওয়ার দিন। শিক্ষার্থী খাদিজা আক্তার কিছু বোঝার আগেই তার ইচ্ছের বিরুদ্ধে অপিরনত বয়সে পরিবারের চাপে বসতে বাধ্য হয় বিয়ের পিড়ীতে।এসব টের পেয়ে নানা বাড়িতে থেকে পালিয়েও খাদিজার শেষ রক্ষা হয়নি।স্থানীয়রা অভিযোগ করেন, খাদিজার অভিভাবকরা লোভের বসবতী হয়ে শিশুটির জীবন ধসের দিকে ধাপিত করেছেন।কারন খাদিজার পরিবারের চেয়ে ছেলে কাওসারের পরিবার আর্থিকভাবে অনেক স্বচ্ছল।জমি জিরাতের পাশাপশি তার দুই ভাই থাকেন দেশের বাহিরে।রয়েছে দেউলী বাজারে কম্পিউটারের দোকান।ফলে সুন্দর চেহারার অধিকারী কোমল এই শিশুটি কে শারীরিকভাবে পিছিয়ে থাকা বয়স্ক একটি ছেলের হাতে তুলে দেওয়া হয়।
জানাগেছে, খাদিজা আক্তার বিয়ের পিড়ীতে বসার পর থেকে গত দুই সপ্তাহ ধরে বন্ধ হয়ে যায় বিদ্যালয়ে তার পাঠদান। এ খবর শুনে অবশেষে কাজিরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক- তার সহপাঠী শিক্ষর্থীরা ছুঁটে যান খাদিজার মা-বাবার কাছে।খবর দেন স্থানীয় প্রেসক্লাবে সাংবাদিকদের। বাবাকে না পেয়ে তার মাকে বোঝান আর না আগানোর জন্য। খাদিজার মা লুৎফা বেগম মেয়ে জানান,যা কিছু করেছি মেয়ের সম্মতিতেই।আজকাল দিন খুবই খারাপ তাই সকাল সকাল মেয়েদের বিয়ে দেওয়াই ভাল।
প্রধান শিক্ষক আব্দুর রব শুক্কুর বলেন,এর আগেও আমরা জোড়ালো ভুিমকা পালন করে কয়েকটি বাল্য বিয়ে বন্ধে করে দিয়েছি।তবে এ জন্য অভিভাবকের সচেতন হতে হবে।খাদিজার সহপাঠী শিক্ষার্থী তানজিলা আক্তার জানান,খাদিজা স্কুলে না আসায় বিষয়টি শুনে আমরা প্রধান শিক্ষককে জানাই।পরে ঔক্যবদ্ধ হয়ে সাংবাদিকদের নিয়ে শিক্ষার্থীর বাড়ি গিয়ে এর প্রতিবাদ করি এবং বিয়ের নামে এ তামাসা বন্ধে তার মা-বাবাকে অনুরোধ করি।এ ব্যাপারে বিদ্যালয়ের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী ফাতিমা আক্তার মিতু সকল মা-বাবার প্রতি অনুরোধ করে বলেন,‘ আমাদের কে বাঁচান।অল্প বয়সে জীবনটা সর্বনাশের পথে ঠেলে দিবেন না।’ শিক্ষক আফরোজা বেগম বলেন, ‘অভিশপ্ত এ বিয়ে থেকে আমাদের শিশুদের রক্ষা করুন।স্থানীয় ইউপি সদস্য ছগির আহম্মেদ জানান,বিষয়টি দৃষ্টি গোচর হওয়ায় বিয়ে বন্ধে পরিষদের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 বেতাগীতে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরন

কৃষি পুনর্বাসন কর্মসূচির কৃষি প্রনোদনা‘র আওতায় খরিপ-১ আউশ মৌসুমে বেতাগী উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক ১৭শ ২০ জন চাষীদের মাঝে মঙ্গলবার সকালে বিনামূল্যে ২০লাখ ৯৫হাজার টাকার উফশী আউশ বীজ,রাসায়নিক সার বিতরন করা হয়। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা মো: জাকির হোসেন তালুকদারের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মনির হোসেন হাওলাদার।

Need Ads
error: কপি হবে না!