শেরপুরে ২ সহকারি জজের বদলিজনিত বিদায় সংবর্ধনা দিয়েছে জেলা বিচার বিভাগ। ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে ওই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদায়ী সহকারি জজরা হচ্ছেন মো. আতাউল্লাহ ও রাকিবুল হাসান প্রিন্স।

এ উপলক্ষে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুস সবুর মিনা ও ভারপ্রাপ্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান মাহমুদ। তারা বিদায়ী সহাকারি জজদ্বয়ের শেরপুরে কর্মকালিন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং তাদের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে বিদায়ী সহকারি জজদ্বয়কে ফুলেল শুভেচ্ছাসহ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। ওইসময় যুগ্ম জেলা ও দায়রা জজ ইসমেত জিহান ও একেএম জাহাঙ্গীর আলমসহ অন্যান্য বিচারকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বদলিমূলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে সহকারি জজ রাকিবুল হাসান প্রিন্স কুড়িগ্রামে এবং সহকারি জজ মো. আতাউল্লাহ জামালপুরে যাচ্ছেন।





