ads

বৃহস্পতিবার , ১০ ফেব্রুয়ারি ২০২২ | ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

এবারের অস্কারে মনোনয়ন পেলেন যারা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১:১৩ অপরাহ্ণ

বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের ৯৪তম আসরের মনোনয়ন ঘোষণা করা হয়েছে। আগামী ২৭ মার্চ লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসবে এর ৯৪তম আসর। মূল পর্বকে সামনে রেখে ৮ ফেব্রুয়ারি রাতে ঘোষণা করা হয়েছে মনোনয়ন প্রাপ্তদের তালিকা। মোট ২৩টি শাখায় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। সবচেয়ে বেশি ১২টি বিভাগে মনোনয়ন পেয়ে চমক দেখিয়েছে প্রথম স্বর্ণপামজয়ী নারী পরিচালক জেন ক্যাম্পিয়ন পরিচালিত ‘দ্য পাওয়ার অব দ্য ডগ’। ৯৪তম অস্কারে মনোনয়নপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্য বিভাগের তালিকা নিচে দেওয়া হলো:

Shamol Bangla Ads

সেরা চলচ্চিত্র
ডোন্ট লুক আপ, বেলফাস্ট, ডিউন, কিং রিচার্ড, কোডা, ড্রাইভ মাই কার, লিকোরিস পিৎজা, ওয়েস্ট সাইড স্টোরি, দ্য পাওয়ার অব দ্য ডগ ও নাইটমেয়ার অ্যালি।

সেরা অভিনেতা
বেনেডিক্ট কাম্বারব্যাচ (দ্য পাওয়ার অব দ্য ডগ), হাভিয়ার বারদেম (বিইং দ্য রিকার্ডোস), অ্যান্ড্রু গারফিল্ড (টিক, টিক..বুম!), উইল স্মিথ (কিং রিচার্ড) ও ডেনজেল ওয়াশিংটন (দ্য ট্র্যাজেডি অব লেডি ম্যাকবেথ)।

Shamol Bangla Ads

সেরা অভিনেত্রী
নিকোল কিডম্যান (বিইং দ্য রিকার্ডোস), জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই), অলিভিয়া কোলম্যান (দ্য লস্ট ডটার), পেনেলোপি ক্রুজ (প্যারালাল মাদারস) ও ক্রিস্টেন স্টুয়ার্ট (স্পেন্সার)।

সেরা পার্শ্ব অভিনেতা
কিয়ারান হাইন্ডস (বেলফাস্ট), ট্রয় কাটসার (কোডা), জেসি প্লেমনস (দ্য পাওয়ার অব দ্য ডগ), জে. কে. সিমন্স (বিইং দ্য রিকার্ডোস) ও কোডি স্মিথ-ম্যাকফি (দ্য পাওয়ার অব দ্য ডগ)।

সেরা পার্শ্ব অভিনেত্রী
জেসি বাকলি (দ্য লস্ট ডটার), আরিয়ানা ডিবোজ (ওয়েস্ট সাইড স্টোরি), জুডি ডেঞ্চ (বেলফাস্ট), কির্স্টেন ডান্সট (দ্য পাওয়ার অব দ্য ডগ) ও আনজানু এলিস (কিং রিচার্ড)।

সেরা পরিচালক
কেনেথ ব্রানা (বেলফাস্ট), রিয়ুসুকে হামাগুচি (ড্রাইভ মাই কার), জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ), পল থমাস অ্যান্ডারসন (লিকোরিস পিৎজা) ও স্টিভেন স্পিলবার্গ (ওয়েস্ট সাইড স্টোরি)।

সেরা চিত্রনাট্য (মৌলিক)
ডোন্ট লুক আপ (অ্যাডাম ম্যাকে, ডেভিড সরোটা), কিং রিচার্ড (জ্যাক বেইলিন), বেলফাস্ট (কেনেথ ব্রানা), লিকোরিস পিৎজা (পল থমাস অ্যান্ডারসন) ও দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (এসকিল ভক্ট, ওয়াকিম ট্রিয়ার)।

সেরা চিত্রনাট্য (সংগৃহীত)
ড্রাইভ মাই কার (রিয়ুসুকে হামাগুচি, তাকামাসা ওয়া), কোডা (শন হেডার), ডিউন (ডেনি ভিলন্যুভ, এরিক রথ, জন স্পেইটস), দ্য পাওয়ার অব দ্য ডগ (জেন ক্যাম্পিয়ন) ও দ্য লস্ট ডটার (ম্যাগি জিলেনহাল)।

সেরা অ্যানিমেশন সিনেমা
ফ্লি (আন্তর্জাতিক যৌথ প্রযোজনা), লুকা (পিক্সার অ্যানিমেশন স্টুডিওস), রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস), দ্য মিচেলস ভার্সেস দ্য মেশিনস (সনি পিকচার্স অ্যানিমেশন) ও এনকান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস)।

সেরা বিদেশি ভাষার সিনেমা
ফ্লি (ডেনমার্ক), ড্রাইভ মাই কার (জাপান), দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড (নরওয়ে), লুনানা: অ্যা ইয়াক ইন দ্য ক্লাসরুম (ভুটান) ও দ্য হ্যান্ড অব গড (ইতালি) ।

Need Ads
error: কপি হবে না!