ads

সোমবার , ৭ ফেব্রুয়ারি ২০২২ | ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

তিন বছরে মন্ত্রিসভার ৯০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়ন

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ৭, ২০২২ ৪:৫৮ অপরাহ্ণ

২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত গত তিন বছরে মন্ত্রিসভার প্রায় ৯০ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট সিদ্ধান্তগুলোও বাস্তবায়িত হচ্ছে। সোমবার মন্ত্রিসভার বৈঠকে পেশ করা এক প্রতিবেদনে বলা হয়েছে, এই সময়ের মধ্যে মন্ত্রিসভায় মোট ৬৮৯টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরমধ্যে ৬১৫টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে। বাকি ৭৪টি সিদ্ধান্তও বাস্তবায়িত হচ্ছে। খবর বাসসের

Shamol Bangla Ads

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিজের সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি এবং সংশ্লিষ্ট অন্যরা সচিবালয় থেকে বৈঠকে অংশ নেন। বৈঠকের পর সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের ব্রিফিং করে বলেন, গত তিন বছরে মন্ত্রিসভার সিদ্ধান্তের বাস্তবায়নের হার ৮৯.২৬ শতাংশ।

২০১৯ সালের মন্ত্রিসভায় নেওয়া ২৫৮টি সিদ্ধান্তের মধ্যে ২৫১টির (৯৭.২৯ শতাংশ) বাস্তবায়িত হয়েছে, ২০২০ সালে ২৫১টি সিদ্ধান্তের মধ্যে ২৩২টি (৯২.৪৩ শতাংশ) বাস্তবায়িত হয়েছে এবং ২০২১ সালে মন্ত্রিসভা গৃহীত ১৮০টি সিদ্ধান্তের মধ্যে ১৩২টি (৭৩.৩৩ শতাংশ) বাস্তবায়িত হয়েছে।

Shamol Bangla Ads

অক্টোবর ২০২১ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত মন্ত্রিসভায় ৫৬টি সিদ্ধান্ত নেওয়া হয়ে। এরমধ্যে ৩৪টি সিদ্ধান্ত ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে এবং অবশিষ্ট ২২টি এখন বাস্তবায়িত হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!