ads

মঙ্গলবার , ১ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

উড়তে যাচ্ছে প্রথম ইলেকট্রিক উড়োজাহাজ ‘অ্যালিস’

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ১, ২০২২ ৯:৫৬ অপরাহ্ণ

যাত্রা শুরু করতে যাচ্ছে প্রথম ইলেকট্রিক উড়োজাহাজ ‘অ্যালিস’। এর ইঞ্জিনের পরীক্ষাও সম্পন্ন হয়েছে গত সপ্তাহে। এ প্রসঙ্গে এভিয়েশনের প্রধান নির্বাহী ওমর বার-ইওহায় বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এটি উড়বে। অ্যালিস নামের এই উড়োজাহাজ তৈরি করেছে ইসরায়েলের প্রতিষ্ঠান এভিয়েশন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের উত্তরের আর্লিংটন মিউনিসিপ্যাল বিমানবন্দরে ইঞ্জিনের পরীক্ষা সম্পন্ন হয়। খবর সিএনএনের।

Shamol Bangla Ads

অ্যালিসের প্রযুক্তি বেশ পরিচিত। ইলেকট্রিক গাড়ি ও মুঠোফোনের ব্যাটারির ক্ষেত্রে যে প্রযুক্তি ব্যবহার করা হয়, সেই প্রযুক্তি এতে ব্যবহার করা হয়েছে। বলা হচ্ছে, এতে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করা হচ্ছে অ্যালিসে। তবে এর চার্জিং ব্যবস্থা বেশ শক্তিশালী। ৩০ মিনিটে চার্জ সম্পন্ন হয়।

নতুন এই উড়োজাহাজের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৪৬২ কিলোমিটার। এটি এক ঘণ্টা উড়তে সক্ষম। এই ১ ঘণ্টায় উড়োজাহাজটি ৪৪০ নটিক্যাল মাইল উড়তে পারবে।
আগামী ৭ থেকে ১০ বছরের মধ্যে এই যাত্রী ধারণক্ষমতা ৪০-এ উন্নীত করতে চায় ইলেকট্রিক উড়োজাহাজ নিয়ে বিশেষভাবে কাজ করা প্রতিষ্ঠান এভিয়েশন।

Shamol Bangla Ads

এর আগে অ্যালিসের একটি প্রাথমিক মডেল দাঁড় করানো হয় ২০১৯ সালে। এরপর গত ডিসেম্বর থেকে এর পরীক্ষা চালানো হয়। ওই সময় গতিবেগ ছিল কম। এবার উচ্চ গতিতে উড্ডয়ন করবে অ্যালিস। একই সঙ্গে বিভিন্ন গতিতে উড়িয়ে পর্যবেক্ষণ করা হবে। যদিও ইসরায়েলের এই প্রতিষ্ঠানের প্রাথমিক পরিকল্পনা ছিল, ২০২২ সালের আগেই অ্যালিস উড্ডয়ন করবে। কিন্তু বৈরী আবহাওয়ার কারণে তা সম্ভব হয়নি।

Need Ads
error: কপি হবে না!