ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: “দিনবদলের দীক্ষা প্রযুক্তি আর শিক্ষা” শিশুদের অধিকার শিশুরা পাক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা স্কুলে যাক এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে রোববার দিনব্যাপি উপজেলা স্মৃতিসৌধ প্রাঙ্গণে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদ্যাপন উপলক্ষে শিশু মেলা ২০১৪ অনুষ্ঠিত হয়। সারাদিন ব্যাপি শিক্ষা মেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের উদ্দ্যোগে আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওয়াজেদ আলী। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, প্রাণী সম্পদ অফিসার ডাঃ একেএম খুরশিদ আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা বরণ কুমার পাল, মৎস্য সম্প্রসারন কর্মকর্তা শিরিন সুলতানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ, ইন্সট্রাক্টর আবুল কাশেম, সহকারী শিক্ষা অফিসার আব্দুর রহমান ও শাহনাজ পারভিন, প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আহসান হাবিব, জুলফিকার আলী, রিনা আকতার, সায়েরা বানু, আহসান আলী প্রমূখ। মেলায় উপজেলার ৪টি ইউনিয়নের চারটি ষ্টলে বিভক্ত হয়ে নানা প্রকার আধুনিকায়নের বিষয়-বস্তু নিয়ে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শিক্ষা গ্রহণের জন্য এ মেলার আয়োজন করে।




