ads

সোমবার , ২৭ ডিসেম্বর ২০২১ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারীর ইন্তেকাল

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২৭, ২০২১ ৭:৫৫ অপরাহ্ণ

ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জয়নাল হাজারী আর নেই। ২৭ ডিসেম্বর সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিষয়টি নিশ্চিত করেছেন ফেনীর সদর আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।

Shamol Bangla Ads

হাসপাতাল সূত্রে জানা যায়, জয়নাল হাজারী হৃদযন্ত্র, কিডনি ও ফুসফুস সংক্রমণে ভুগছিলেন। গত ১৫ ডিসেম্বর তিনি হাসপাতালে ভর্তি হন। আজ সোমবার বিকেল ৫টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।

জয়নাল হাজারী ১৯৮৪-২০০৪ পর্যন্ত ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া ফেনী-২ (ফেনী সদর) আসন থেকে ১৯৮৬, ’৯১ ও ’৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে ১৯৯৬ সালের পর তিনি বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

Shamol Bangla Ads

২০০৪ সালের এপ্রিলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরে অবশ্য ২০১৯ সালের অক্টোবরে তাকে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য করা হয়।

জয়নাল হাজারীর মৃত্যুতে শোক জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Need Ads
error: কপি হবে না!