চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগ সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ও চুয়াডাঙ্গা-২ আসনে সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলী আজগর টগর মনোনয়নপত্র উত্তোলন করেছেন ।
জেলা প্রশাসক ও দশম জাতীয় সংসদ নির্বাচানের রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসাইনের কাছ থেকে প্রতিনিধির মাধ্যমে তারা মনোনয়ন ফরম গ্রহণ করেছেন। গতকাল (আজ) বৃহ¯পতিবার সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন তার ভাই ও চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার। এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক মুন্সী আলমগীর হান্নান, ত্রাণ বিষয়ক স¤পাদক খুস্তার জামিল ও পিএস শাহরিয়ার হোসেন রিপন উপস্থিত ছিলেন।
অন্যদিকে, আলী আজগর টগরের পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করেন আওয়ামী লীগ নেতা গোলাম ফারুক আরিফ ও ফারুক আহমেদ। মনোনয়নপত্র উত্তোলনের সময় চুয়াডাঙ্গা-১ আসনের জন্য ১৯ হাজার টাকা ও চুয়াডাঙ্গা-২ আসনের জন্য ১৬ হাজার ৫০০ টাকা দামের ভোটার তালিকার (লিষ্ট) সিডি ক্রয় করেন প্রার্থীর প্রতিনিধিরা।




