ads

বুধবার , ২৭ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

রাজারহাটে আমন ধান কাটা মাড়াইয়ের মহোৎসব

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৭, ২০১৩ ৮:৩৭ অপরাহ্ণ

Rajarhat Pic-27-11-13 copyরাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাটে এখন সোনালী আমন ধান কাটার মহাৎসব চলছে। কৃষকেরা এখন মনের আনন্দে আমন ধান কাটায় ব্যস্ত সময় পাড় করছে। কৃষান-কৃষানীরা ও কৃষি শ্রমিকরা  মনের আনন্দে ধান কাটা ও মাড়াইয়ের জন্য বাড়ীর উঠানে ব্যস্ত সময় কাটাচ্ছে। শীতের হিমেল হাওয়ায় বয়ে এনেছে কৃষকের ঘরে নবান্নের গন্ধ। গৃহিনীরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রকমারী পিঠা-পুলি, পায়েস এবং গুড় দিয়ে তৈরী করছে হরেক রকমের খাদ্য দ্রব্য। বিদ্যানন্দ ইউনিয়নের পাড়ামৌলা গ্রামের কৃষক জামাল উদ্দিন, রহিম উদ্দিন, আমিনুল ইসলাম, আলতাফ হোসেন, চাকিরপশার ইউনিয়নের সোনাবর গ্রামের যগেন্দ্র নাথ (৪৫) ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামের আবুতালেব খাঁন (৫৫) জানান, প্রাকৃতিক দুর্যোগ সত্বেও এবার আমন ধানের বাম্পার ফলন হয়েছে। তবে সরকার যদি নির্ধারিত সময়ে মধ্যে ন্যায্য মূল্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান ক্রয় করে তাহলে আমাদের লোকসান গুণতে হবে না।  এ বিষয়ে রাজারহাট উপজেলা কৃষি অফিসার ষষ্টী চন্দ্র রায় জানান, চলতি মওসুমে উপজেলায় ১২ হাজার ৪শ ৭০হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। তবে ফলন হয়েছে গত বছরের চেয়ে দ্বিগুণ।

Need Ads
error: কপি হবে না!