ads

বুধবার , ৪ ডিসেম্বর ২০১৩ | ১৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বহুল আলোচিত বিশ্বজিৎ হত্যার রায় ১৮ ডিসেম্বর

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ৪, ২০১৩ ৯:১৮ অপরাহ্ণ

Biswajit-bigশ্যামলবাংলা ডেস্ক : বহুল আলোচিত পুরোনো ঢাকার বিশ্বজিৎ দাস হত্যা মামলার রায় ঘোষণা করা হবে ১৮ ডিসেম্বর। ৪ ডিসেম্বর বুধবার দুপুরে ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক রায়ের ওই দিন ধার্য করেন। ২৭ নভেম্বর থেকে ওই মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের ওই তারিখ নির্ধারণ করা হয়।
গত বছরের ৯ ডিসেম্বর বিরোধী দলের অবরোধ কর্মসূচির মধ্যে বাহাদুর শাহ পার্কের সামনে পিটিয়ে হত্যা করা হয় দর্জি দোকানি বিশ্বজিৎকে। ওই সময় ব্যাপক আলোচিত ওই ঘটনার মামলায় ৫ মার্চ ২১ জনের বিরুদ্ধে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। যাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে তারা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মী। অভিযুক্তদের মধ্যে ৮জন কারাগারে এবং ১৩ জন পলাতক রয়েছে।
এ বিষয়ে রাষ্ট্রপক্ষের বিশেষ কৌঁসুলি এসএম রফিকুল ইসলাম জানান, এই মামলা আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এবং আসামিরা সর্বোচ্চ শাস্তি পাবে বলে আশা করছি।
ওই মামলায় কারাগারে থাকা ৮ আসামির মধ্যে রফিকুল ইসলাম শাকিল, মাহফুজুর রহমান নাহিদ, এমদাদুল হক এমদাদ, জিএম রাশেদুজ্জামান শাওন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। বাকি পলাতক আসামিরা হলেন এইচএম কিবরিয়া, কাইয়ুম মিয়া টিপু, সাইফুল ইসলাম, রাজন তালুকদার, খন্দকার মোহাম্মদ ইউনুস আলী, তারিক বিন জোহর তমাল, গোলাম মোস্তফা, আলাউদ্দিন, ওবায়দুর কাদের তাহসীন, ইমরান হোসেন ইমরান, আজিজুর রহমান আজিজ, মীর মোহাম্মদ নুরে আলম লিমন, আলমিন শেখ, রফিকুল ইসলাম, মুনীরুল হক পাভেল, কামরুল হাসান ও মোশাররফ হোসেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!