ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নাগরভিটা সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৩শ ৭ বোতল ফেনসিডিল আটক করেছে বিজিবি।
ঠাকুরগাও ৩০বিজিবির মেজর তৌহিদ জানান, আজ বুধবার সকালে নাগরভিটা সীমান্তের ৩৭৮/৩ পিলারের ৪শ ২৫ গজ এপারে ২ টি বস্তায় এই ফেনসিডিল পাওয়া যায়। তিনি বলেন, নাগরভিটা সীমান্তের বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ব্যবসায়ীরা আত্মরক্ষার জন্য ফেনসিডিল ফেলে পালিয়ে যায়।




