ads

মঙ্গলবার , ১১ আগস্ট ২০২০ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিনহা হত্যায় পুলিশের মামলার ৩ সাক্ষী গ্রেফতার করেছে র‌্যাব

খবর টি পড়েছেন : ৩১১
সিনহা হত্যায় পুলিশের মামলার ৩ সাক্ষী গ্রেফতার করেছে র‌্যাব
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শ্যামলবাংলা ডেস্ক : অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খানকে হত্যার ঘটনায় পুলিশের করা মামলার তিন সাক্ষীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। ১১ আগস্ট মঙ্গলবার বিকেলে কক্সবাজারের বাহারছড়া মা‌রিসবু‌নিয়া থে‌কে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- নূরুল আমিন, নাজিম উদ্দিন ও মো. আয়াজ। তারা বাহারছড়ার বাসিন্দা।

Shamol Bangla Ads

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র লে. কর্নেল আশিক বিল্লাহ ওই তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার ৩ জন এই ঘটনার মামলায় পুলিশের করা সাক্ষী ছিল। হত্যার সাথে সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেফতার করা হয়। আদালতে ওই তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে।
৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার মেরিন ড্রাইভে শামলাপুর চেকপোস্টে মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান পুলিশের গুলিতে নিহত হন। নূরুল আমিন, নাজিম উদ্দিন ও মো. আয়াদ অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী হিসেবে টেকনাফ থানায় এজাহারে পুলিশ উল্লেখ করেছিল। এই মামলার তদন্তভার আদালত র‍্যাবের কাছে ন্যাস্ত করেছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৯৬ পরবর্তী সংবাদ অসাম্প্রদায়িক চেতনার মধ্য দিয়েই গড়ে তুলতে হবে সমৃদ্ধির…

সর্বশেষ - চট্টগ্রাম

Shamol Bangla Ads