মেহের আমজাদ, মেহেরপুর : কদফায় দফায় হরতাল ও অবরোধের কারণে পচনশীল সবজি নিয়ে চরম বিপাকে পড়েছে মেহেরপুরের কৃষক ও ব্যবসায়ীরা। বাস-ট্রাক চলাচল বন্ধ থাকায় কৃষকের উৎপাদিত কাঁচামাল বাজারজাত হচ্ছেনা, অলস দিন কাটাচ্ছে ব্যাবসায়ীরা।
সবজি ভান্ডারখ্যাত জেলা মেহেরপুরের পচনশীল সবজি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ হয়ে থাকে। এবারও আশা নিয়ে শাক-সবজি চাষ করেছে স্থানীয় কৃষকরা। টানা হরতালে বাইরের জেলাগুলোতে পচনশীল সবজি সরবরাহ করতে না পারার কারণে ব্যবসায়ীরা কৃষকের উৎপাদিত শাক-সবজি কিনতে অনিহা প্রকাশ করছে। ফলে অনেক ব্যয়ে ও কষ্টে উৎপাদিত কাঁচামাল বাজারজাত না করতে পেরে হতাশায় দিন কাটাচ্ছে মেহেরপুরের সবজি চাষিরা। কৃষকের সবজি জমিতেই নষ্ট হচ্ছে। এদিকে উৎপাদিত সবজি বিক্রি করতে না পারায় জমিতেই পচনশীল সবজি নষ্ট হচ্ছে। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু হানিফ বলেন, সবজিবাহী গাড়ী ভাংচুরের কারনে দেশের বিভিন্ন স্থানে সবজি পাঠাতে পারছে না চাষিরা। ক্ষতির সম্মুখিন হচ্ছে সবজি চাষিরা।




