মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলায় ৪৮ ঘন্টার অবরোধের প্রথমদিনে পিকেটেং করার সময় মোঃ নুর উদ্দিন পলাশ (২৩), রাশেদ আহমদ ডন (২৪) ও সাঈদ তামীম (২৫) নামে ৩ পিকেটারকে ১৫ দিনের কারাদন্ডসহ অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৬ নভেম্বর মঙ্গলবার দুপুরে দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তরা শ্রীমঙ্গল উপজেলার পূর্ব বিরামপুর, পশ্চিম বিরামপুর ও ভানুগাছ সড়ক রেলগেইট এলাকার বাসিন্দা। তারা উভয় ছাত্রদলের কর্মী বলে জানা যায়। পুিলশ সূত্রে জানা যায়, অবরোধের নামে তারা সহিসংশতায় লিপ্ত থাকায় পুলিশ পিকেটিং এর সময় তাদেরকে আটক করে। পরে শ্রীমঙ্গলের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশফাকুল হক চৌধুর তাৎক্ষনিক আদালত বসিয়ে তাদের জেল জরিমানা করেন। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। অপরদিকে শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জানান, শান্তিপূর্ন অবরোধ পালন কালে তাদের ৩ কর্মীকে আটক করে কারাদন্ড দেয়া হয় ।




