ads

বুধবার , ৯ এপ্রিল ২০১৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঠাকুরগাঁয়ে অনিদিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
এপ্রিল ৯, ২০১৪ ১:৪৮ অপরাহ্ণ

poribohon_dhormogot-ঠাকুরগাঁও প্রতিনিধি : নসিমন,করিমন,ভটভটি সহ অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে ঠাকুরগাঁওয়ে অনির্দিষ্টকালের অভ্যন্তরিন ও দুরপাল­ার পরিবহন ধর্মঘট চলছে।

Shamol Bangla Ads

বাস-ট্রাক-ট্যাংক-লরী শ্রমিক ইউনিয়ন ও মটর মালিক সমিতি এই ধর্মঘটের ডাক দিয়েছে। ৮ এপ্রিল মঙ্গলবার ভোর থেকে ঠাকুরগাঁও-পঞ্চগড়-ঢাকাসহ অভ্যন্তরিন সব রুটে বাস-ট্রাক সহ ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
ঠাকুরগাঁও মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর ইসলাম ছুটু জানান,সোমবার সন্ধ্যায় জেলা মটর পরিবহন মালিক সমিতির কার্যালয়ে পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন এবং ট্রাক-ট্যাংক-লরী সমিতি’র যৌথ সভায় এই কর্মসূচি নেয়া হয়। তিনি আরও বলেন , নসিমন,করিমন,ভটভটি ও থ্রি হুইলার রোড পারমিট নেই। তাছাড়া এই মটর যান সড়ক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরে এই অবৈধ যান বন্ধের দাবি জানানো হচ্ছে। কিন্তু কোন কার্যকর সিদ্ধান্ত নিচ্ছেনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এর আগে একই দাবিতে গত ২৪ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ঠাকুরগাঁও জেলার আভ্যন্তরিণ রুটে বাস ধর্মঘট পালন করে আসছিল পরিবহন শ্রমিকরা। স্থাণীয় প্রশাসনের সাড়া না পাওয়ায় শ্রমিক ইউনিয়ন ও মটর পরিবহন মালিক সমিতি যৌথ ভাবে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে। বেসরকারি বা মালিকানা পরিবহন ধর্মঘট শুরু হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির মুখে পড়েছে।

Need Ads
error: কপি হবে না!