শ্যামলবাংলা ডেস্ক : দশম জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিল প্রত্যাখ্যান করেছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল। সেইসাথে তারা মঙ্গলবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে। ২৫ নভেম্বর সোমবার রাতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ওই কর্মসূচি ঘোষণা করেন । এসময় তিনি বলেন, মঙ্গলবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টা রেল, সড়ক ও নৌপথে অবরোধ কর্মসূচি পালিত হবে। তিনি ঘোষিত তফসিল স্থগিতেরও আহ্বান জানান।
উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে দশম জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।




