ads

বুধবার , ২১ মে ২০১৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সৃষ্টি ও মিশু দুই মেধাবী : দেশের জন্য কিছু করতে চায়

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
মে ২১, ২০১৪ ৮:১৯ অপরাহ্ণ

IMG_2283মোঃ মোস্তাফিজুর রহমান, বেতাগী (বরগুনা) : বরগুনার বেতাগী প্রেসক্লাব সভাপতি ও শিক্ষক মিজানুর রহমান মজন‘ুর মেয়ে ফারহানা রহমান সৃষ্টি ও ফারজানা রহমান মিশু এবারের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রেখে প্রতিষ্ঠান ও পরিবারের মুখ উজ্বল করেছে।বেতাগী বালিকা বিদ্যালয় এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ফারহানা রহমান সৃষ্টি গোল্ডেন প্লাস ও ফারজানা রহমান মিশু এ প্লাস পেয়েছে।মেধাবী এই দুই শিক্ষার্থীর বাবা দৈনিক ইওেফাকের বেতাগী উপজেলা সংবাদাতা ও মা রোকেয়া জাহান কেয়া একজন গৃহীনী।শিক্ষকদের সহযোগিতা এবং মা,বাবার উৎসাহে তারা ভাল ফল অর্জন করেছে বলে জানান। অদম্য এই দুই মেধাবী সু-শিক্ষায় শিক্ষিত হয়ে অনেক দুর যাওয়ার স্বপ্ন দেখেন এবং মানব কল্যানে দেশের জন্য কিছু করতে চায়।

বেতাগীতে লোকাল এগ্রি বিজনেস প্রকল্পের অবহিত করন কর্মশালা

Shamol Bangla Ads

বেতাগীতে লোকাল এগ্রি বিজনেস নেটওয়ার্ক(ল্যান) প্রকল্পের আওতায় ক্যাটালিষ্ট-হ্যালবেটাস সুইস ইন্টার কোপারেশন‘র সহযোগিতায় জাগরনী চক্র ফাউন্ডেশনের(জেসিএফ) উদ্যোগে গতকাল বুধবার দপুরে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে প্রাথমিকভাবে নির্বাচিত ব্যবসায়ী সমিতির সাথে প্রকল্পের ভবিষৎত ভাবনা বিষয় এক অবহিত করন কর্মশালা অনুষ্ঠিত হয়। সার ও কীটনাশক ব্যবসায়ী আবুল বাশারের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার। রিজিওনাল অফিসার মশিউর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাইদুল ইসলাম মন্টু।স্বাগত বক্তব্য রাখেন সার ও কীটনাশক ব্যবসায়ী শহীদুল ইসলাম।আরও বক্তব্য রাখেন,প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটর আবুল কালাম আজাদ,ব্যবসায়ী আব্দুস ছওার,কামরুল হাসান বশির,কর্মশালায় কৃষক সমিতি,মৎস চাষী,মৎসজীবী সমিতি, পোলট্রি ব্যবসায়ী,বাজার ব্যবসায়ীসহ ৩০ জন উদ্যোগক্তা অংশগ্রহন করে।

আজ চরমোনাই‘র পীরের বেতাগীতে ওয়াজ মাহফিল

বরগুনার বেতাগীতে চরমোনাইর পীর আমীরুল মুজাহিদ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম‘র শুভাগমনে আজ বৃহাস্পতিবার বাদ আছর বাংলাদেশ মুজাহিদ কমিটি উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের সদর মাওলানা মুহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে স্থানীয় খাসকাচারী ময়দানে এক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকিরের অনুষ্ঠিত হবে।এতে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!