শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি ॥ শেরপুরের শ্রীবরদী সীমান্তে বিজিবির হাতে আটক আব্দুল মান্নান (২০) নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ৬ মাসের সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ১৫ জুলাই শনিবার সকালে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খালেদা নাছরিন ওই সাজার আদেশ দেন। মান্নান উপজেলার কর্ণঝোড়া এলাকার আরফুজ মিয়ার ছেলে।
কর্ণঝোড়া বিজিবির ক্যাম্প ইনচার্জ নায়েক সুবেদার ইয়াকুব আলী বলেন, শুক্রবার সন্ধ্যায় বিজিবির একটি টহল দল শয়তানবাজার এলাকা থেকে ২৬ পিস ইয়াবাসহ আব্দুল মান্নানকে গ্রেফতার করে। পরে শনিবার গ্রেফতারকৃত ইয়াবা ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে সাজা প্রদান করেন।








