ads

সোমবার , ২৫ নভেম্বর ২০১৩ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ধামইরহাটে সন্ত্রাসীর আগুনে বাড়ীঘর ভস্মীভূত ৭ বিঘা ক্ষেতের ফসল লুটপাট

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ২৫, ২০১৩ ৮:৫৭ অপরাহ্ণ

LUT-TORAJধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : ধামইরহাটে সন্ত্রাসীর আগুনে ভস্মীভূত হয়েছে চৌঘাট গ্রামের মৃত মোসলেমের পুত্র সামছুল হকের বাড়ীঘর।  সন্ত্রাসীরা প্রায় ৭ বিঘা জমির ইক্ষু,তিল ও মরিচ ক্ষেত ও ধান লুটপাট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ভূক্তভোগী অসহায় সামছুল হক অভিযোগ করেন গত ২৪ নভেম্বর ভোর রাতে রসুলবিল গ্রামের মৃত দানেশ চৌধুরীর পুত্র নেজাম চৌধুরীর নেতৃত্বে ৩০/৪০ জনের সশস্ত্র দল দেশীয় অস্ত্র ও তীর ধনুক নিয়ে ৭ বিঘার জমির কাঁচা-পাকা ধান কেটে লুটপাট করে এবং ধানের আগা কেটে নষ্ট করে। একই সাথে তারা সামছুলের বাড়ীতে অগ্নিসংযোগ করলে সামছুলের বাড়ীঘর ভস্মীভূত হয় এবং ঘরের ভিতর থাকা টাকা চাল-ডাল-বীজের ধানসহ পুড়ে ভস্মীভূত হয়। বর্গাচাষী ও স্থানীয়রা জানান, পত্মীতলা উপজেলার নজিপুর পুরাতুন বাজার গ্রামের মৃত নূর মোহাম্মদের পুত্র আমিনুল হক ও তার শরীকরা দীর্ঘ দিন যাবৎ ৯.৯৯ একর জমি চাষাবাদ কর ছিল এবং আমিনুলহকের ২০/২২ জন বর্গাদার জমিতে ধান ও অন্যান্য শস্য রোপন করে। কিন্তু হঠাৎ করেই নিজাম চৌধুরীর লোকজন এসব শস্য লুটপাট ও নষ্ট করে এবং সামছুলের বাড়ীতে অগ্নি সংযোগ করে। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার আর্থিক ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ বর্গাদার সামছুলহককে জানায়। এ ব্যাপারে সামছুলহক বাদী হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। ধামইরহাট থানার ওসি একরামুল হক সরকার জানান, ঘটনাটি পুরোপুরি তদন্ত করে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Need Ads
error: কপি হবে না!