ads

শনিবার , ৫ সেপ্টেম্বর ২০১৫ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইসলামপুরে বন্যা পরিস্থিতি চরম অবনতি : এক লাখ মানুষ পানিবন্দি

খবর টি পড়েছেন : ২২২
ইসলামপুরে বন্যা পরিস্থিতি চরম অবনতি : এক লাখ মানুষ পানিবন্দি
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

Jamalpur pic 02লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর(জামালপুর) : ইসলামপুরে বন্যার পরিস্থিতি চরম অবনতি ঘটেছে। উপজেলার যমুনা, ব্রহ্মপুত্র নদীর পানি অব্যহত বৃদ্ধি পাচ্ছে। ফলে সারা জেলায় প্রায় এক লাখ মানুষ পানি বন্দি হয়ে পড়েছে। গত ৪সেপ্টেম্বর শুক্রবার বিকাল পর্যন্ত যমুনার বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে ২৪ঘন্টায় ১৫সেন্টি মিটার বৃদ্ধি পেয়ে ৫৪সেঃমিঃ বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। ব্রহ্মপুত্র নদের পানি ১০ সেন্টি মিটার পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থানে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
উপজেলার ৯টি ইউনিয়নের প্রায় এক লক্ষাধিক মানুষ বন্যা কবলিত হয়ে পানি বন্দি হয়ে পড়েছে। এতে করে উপজেলার দেড় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান জলমগ্ন হয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। বিশেষ করে কুলকান্দি, বেলগাছা, চিনাডুলী, সাপধরী, নোয়ারপাড়া, ইসলামপুর সদর, পাথর্শী, পলবান্ধা বন্যার পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ ইউনিয়নের মধ্যে কুলকান্দি, চিনাডুলী, সাপধরী, বেলগাছা। চিনাডুলী চেয়ারম্যান জানান-আমার ৩৩টি গ্রামের মধ্যে গুঠাই ব্যতিত সম্পূর্ণ পানিতে ডুবে গেছে। তিনি আরো জানান-পূর্বে বরুলের ৩০/৪০টি বাড়ি যমুনার গর্ভে বিলীন হয়েছে। এছাড়া বন্যা দূর্গত এলাকায় বিশুদ্ধ পানি ও গো খাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছি। রাত হলেই নিরাপত্তাহীনতা ভোগছে বানবাসী মানুষ। এ মূহুর্তে মন্নিয়া হাইস্কুলে একটি অস্থায়ী পুলিশ ক্যাম্প প্রয়োজন বলে মনে করেন এলাকাবাসী। পাথর্শী ইউনিয়নের চেয়ারম্যান জানান-শশারিয়া বাড়ি, মোরাদাবাদ, মোজাআটা, হাড়িয়াবাড়ি, ঢেংগারগড়, খলিশাকুড়ি, শিমুলতলা ও সুরের পাড় বন্যার পানিতে তলিয়ে গেছে।
ইসলামপুরের উপজেলা নির্বাহী অফিসার মাসূমুর রহমান জানান, বামনা, সিংভাঙ্গা, বলিয়াদহ, চিনাডুলী, কুলকান্দি, বেড়কুর্শা, চাকুরিয়া, হরিনধরা, জিগাতলা, বরুল, মন্নিয়া, প্রজাপতি, সিলদহ, সিন্দুরতলী, চরশিশুয়া, কাশাড়ীডোবা, চেঙ্গানিয়া, জোরডোবা, চরনন্দনেরপাড়া, হাড়গিলা, ভাঙ্গবাড়ী, কাজলা, কটাপুর এলাকা সম্পূর্ণ পানিতে নিমজ্জিত। এসব এলাকার লক্ষাধিক মানুষের মাঝে রান্নাকরা খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভোগছে। ইসলামপুর বন্যার্তদের সাহায্যে ৩৫ মেট্রিক টন চাল এবং শুকনো খাবার বিতরণে ব্যবস্থা করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার জানান-সাড়ে তিন হাজার বীজতলা সহ ফসলী জমি ক্ষতি হয়েছে। তবে প্রচুর বীজ রয়েছে বলে কৃষকদের আশ্বস্ত করেছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ঈদ উপলক্ষে ট্রেনের আগাম টিকিট ১৫ সেপ্টেম্বর থেকে পরবর্তী সংবাদ এবার শ্রীবরদী পৌর রাস্তায় কচু ও ধান গাছ…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads