ads

মঙ্গলবার , ৮ ডিসেম্বর ২০২০ | ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় নতুন জামাকাপড় কিনতে না পেরে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ৮, ২০২০ ৬:০৯ অপরাহ্ণ

জাহাঙ্গীর হোসেন, স্টাফ রিপোর্টার, নকলা ॥ শেরপুরের নকলায় নতুন প্যান্ট-শার্ট কেনার জন্য কাঙ্খিত পরিমাণ টাকা না পেয়ে বাবার সাথে অভিমান করে রিমু মিয়া (১৫) নামে এক স্কুলছাত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে ৭ ডিসেম্বর সোমবার বিকেলে উপজেলার গণপদ্দি গ্রামে। রিমু গণপদ্দি গ্রামের জেলে সিদ্দিক মিয়ার পুত্র এবং স্থানীয় গণপদ্দি উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

Shamol Bangla Ads

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, রিমু বেশ কিছুদিন যাবৎ নতুন প্যান্ট-শার্ট কেনার জন্য তার বাবার কাছে ১ হাজার টাকা দাবি করে আসছিল। কিন্তু দরিদ্র জেলে বাবার পক্ষে এত টাকা দেওয়া সম্ভব হচ্ছিল না। সোমবার অনেক কষ্টে বাবা সিদ্দিক মিয়া নতুন প্যান্ট-শার্ট কেনার জন্য রিমুর হাতে ৫শ টাকা তুলে দেয়। কিন্তু এ টাকা দিয়ে তার পছন্দের প্যান্ট-শার্ট কেনা সম্ভব হবে না বলে রিমু তার মায়ের কাছে টাকা ফেরত দিয়ে গোপনে তার দাদার ঘরে মায়ের ওড়না গলায় পেঁচিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে।
নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্কুলছাত্রের আত্মহত্যার বিষয়ে কারো কোন অভিযোগ না থাকায় সংশ্লিষ্ট বিষয়ে নকলা থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Need Ads
error: কপি হবে না!