ads

শনিবার , ২৫ ডিসেম্বর ২০২১ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন মারা গেছেন

খবর টি পড়েছেন : ২৩০
একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক রিয়াজউদ্দিন মারা গেছেন
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

একুশে পদকপ্রাপ্ত সিনিয়র সাংবাদিক, দ্য ফিনান্সিয়াল হেরাল্ডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৭৬ বছর। জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ওই তথ্য নিশ্চিত করেছেন।
রিয়াজ উদ্দিন আহমেদের ছেলে মাসরুর রিয়াজ জানান, রবিবার জাতীয় প্রেসক্লাবে তার মরদেহ নেওয়া হবে। সেখানে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

Shamol Bangla Ads

সম্প্রতি রিয়াজউদ্দিন করোনায় আক্রান্ত হয়েছিলেন। প্রাথমিকভাবে তিনি বাসায় চিকিৎসা নেন। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে ১৬ ডিসেম্বর রাতে তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হচ্ছিল।

রিয়াজউদ্দিন আহমেদ দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস এবং দি নিউজ টুডে পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক ছিলেন। এছাড়া তিনি জাতীয় প্রেস ক্লাবের চারবারের নির্বাচিত প্রেসিডেন্ট এবং অবিভক্ত ঢাকা সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ছিলেন। সাংবাদিকতায় গৌরবময় অবদানের জন্য রিয়াজউদ্দিন আহমেদ ১৯৯৩ সালে একুশে পদক লাভ করেন।

Shamol Bangla Ads

নরসিংদীর মনোহরদী উপজেলার নারান্দী গ্রামে ১৯৪৫ সালের ৩০ নভেম্বর রিয়াজউদ্দিন আহমেদের জন্ম হয়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৭ সালে অর্থনীতিতে এমএ ও ১৯৭২ সালে এলএলবি পাস করেন।

কিছু দিন অধ্যাপনা শেষে ১৯৬৮ সালে তিনি পাকিস্তান অবজারভার পত্রিকায় যোগ দেন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব-পাকিস্তান সাংবাদিক ইউনিয়নের কার্যকরী পরিষদের সদস্য ছিলেন। ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তান অবজারভারের চাকরি ছেড়ে মুক্তিযুদ্ধে সহযোগিতা করেন। স্বাধীনতার পর আবারও অবজারভারে যোগ দেন। সেখানে তিনি ১৯৯০ সালের নভেম্বর পর্যন্ত কাজ করেন।
রিয়াজউদ্দিন আহমেদের প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে- সত্যের সন্ধানে প্রতিদিন, আরব্য রজনী, পারস্য রজনী।

Need Ads
পূর্ববর্তী সংবাদ সুগন্ধায় লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা পরবর্তী সংবাদ বছরের প্রথম দিন থেকেই বই বিতরণ শুরু হবে…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads